খুলনা, বাংলাদেশ | ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  দিঘলিয়ায় মহানবী (সা.)-কে নিয়ে কটূক্তির প্রতিবাদে মানববন্ধন
  বাংলাদেশকে শাস্তি দিল আইসিসি
  ফুয়েল পাস চালু হওয়া ৭ পাম্পে অকটেন সরবরাহ বাড়ল
  ফের উত্তপ্ত মণিপুর: ছড়িয়ে পড়েছে বিক্ষোভ-সহিংসতা, হয়েছে সশস্ত্র সংঘর্ষ
  পদ্মা নদীতে পুলিশের ওপর সন্ত্রাসীদের হামলা, ওসিসহ গুলিবিদ্ধ ৫
  যশোরে শাশুড়িকে হত্যার পর মরদেহ বস্তাবন্দি করলেন পুত্রবধূ
  এইচএসসি পরীক্ষার রুটিন প্রকাশ, শুরু ২ জুলাই
  নতুন ভাড়া নিয়ে সিদ্ধান্ত বৃহস্পতিবার
  ৩৬ টাকায় ধান, ৪৯ টাকায় সিদ্ধ চাল কিনবে সরকার
  দেড় মাস বয়সী সন্তানসহ সেই যুব মহিলা লীগ নেত্রী কারামুক্ত

বটিয়াঘাটা প্রেসক্লাবে সতন্ত্র প্রার্থী অধ্যাপক অচিন্ত কুমার মণ্ডলের সাংবাদিক সম্মেলনে

[ccfic]

তরিকুল ইসলাম নিজস্ব প্রতিবেদক,

খুলনা-১ (দাকোপ–বটিয়াঘাটা) আসনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক অচিন্ত কুমার মণ্ডল বটিয়াঘাটা প্রেসক্লাবে এক সাংবাদিক সম্মেলন করেছেন।
সাংবাদিক সম্মেলনে অধ্যাপক অচিন্ত কুমার মণ্ডল তার নির্বাচনী অবস্থান, রাজনৈতিক দর্শন ও এলাকার সার্বিক উন্নয়ন পরিকল্পনা তুলে ধরেন। তিনি বলেন, দাকোপ ও বটিয়াঘাটা দীর্ঘদিন ধরে উন্নয়ন থেকে বঞ্চিত। শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ব্যবস্থা ও কর্মসংস্থানের অভাবে সাধারণ মানুষ কষ্টে দিন কাটাচ্ছে। নির্বাচিত হলে তিনি এসব সমস্যা সমাধানে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করবেন।
তিনি আরও বলেন, “আমি ক্ষমতার রাজনীতি নয়, সেবার রাজনীতিতে বিশ্বাস করি। মানুষের অধিকার প্রতিষ্ঠা ও দুর্নীতিমুক্ত সমাজ গড়াই আমার মূল লক্ষ্য।” এলাকার শিক্ষাব্যবস্থার মানোন্নয়ন, তরুণদের কর্মসংস্থান সৃষ্টি এবং উপকূলীয় অঞ্চলের টেকসই উন্নয়নের ওপর বিশেষ গুরুত্ব দেন তিনি।
অধ্যাপক অচিন্ত কুমার মণ্ডল ঘোড়া মার্কায় ভোট প্রার্থনা করে বলেন, জনগণের সমর্থন ও ভালোবাসা পেলে খুলনা-১ আসনকে একটি উন্নত, মানবিক ও বাসযোগ্য জনপদে রূপান্তর করা সম্ভব হবে।
সাংবাদিক সম্মেলনে স্থানীয় ও জাতীয় বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT