খুলনা, বাংলাদেশ | ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  রূপসায় চেয়ারম্যান প্রার্থী শেখ আব্দুর রশিদের গণসংযোগ.
  নরসিংদীর শিবপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ।
  কেশবপুরে ৩দিনব্যাপী কৃষি প্রযুক্তি প্রদর্শন মেলা সমাপ্ত
  খুলনায় গণশুনানিতে ডিসির মানবিক উদ্যোগ, হৃদরোগীর পাশে দাঁড়ালেন নবাগত জেলা প্রশাসক
  বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৩ ডিআইজি
  তেরখাদায় পল্লী বিদ্যুতের ঘনঘন লোডশেডিংয়ে জনজীবন বিপর্যস্ত
  ডুমুরিয়ায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন ক্রীড়া পরিদপ্তরের আওতায় নতুন কুঁড়ি স্পের্টস কর্মসূচি বাস্তবায়ন উপলক্ষে প্রস্তুতি সভা
  ঐকমত্যে পৌঁছালো রাশিয়া-উত্তর কোরিয়া
  ইসলামাবাদে বসার শর্ত দিলেন ইরানের রাষ্ট্রদূত
  দিঘলিয়ায় মহানবী (সা.)-কে নিয়ে কটূক্তির প্রতিবাদে মানববন্ধন

দিঘলিয়ায় ধানের শীষের সমর্থনে যুবদলের নির্বাচনী কর্মী সভা অনুষ্ঠিত

[ccfic]

 

মোল্লা ইকবাল হুসাইন,দিঘলিয়া (খুলনা) প্রতিনিধি :

খুলনা-৪ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ধানের শীষের প্রার্থী আজিজুল বারী হেলালের নির্বাচনী প্রচারণা জোরদার করতে দিঘলিয়ায় যুবদলের উদ্যোগে এক প্রস্তুতিমূলক নির্বাচনী কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৬ জানুয়ারি ২০২৬) সন্ধ্যায় দিঘলিয়া ইউনিয়ন বিএনপির ২নং ওয়ার্ড কার্যালয়ে দিঘলিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড যুবদলের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

দিঘলিয়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মো. গোলাম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের আহ্বায়ক মো. কুদরত-ই-এলাহী স্পিকার। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আসন্ন নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হলে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সাধারণ মানুষের ঘরে ঘরে প্রার্থীর বার্তা পৌঁছে দেওয়ার পাশাপাশি কেন্দ্রভিত্তিক শক্তিশালী সাংগঠনিক কাঠামো গড়ে তোলার ওপর তিনি বিশেষ গুরুত্বারোপ করেন।

দিঘলিয়া ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মনির হোসেনের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক মো. আবুল হাসান, বিএনপি নেতা আল আমিন মোড়ল, যুবনেতা সামসুল আরেফিন হৃদয়, হুমায়ন কবির শেখ ও জিহাদুল ইসলাম।

এছাড়াও সভায় উপস্থিত ছিলেন খান মাইনুল ইসলাম রকি, শেখ হারুন-অর-রশিদ, মেহেদী হাসান, মো. শাহেদ হোসেন, দিপু মোড়ল, রকীব শেখ, হাবিবুর রহমান, সাব্বির হোসেন, জিহাদ খাঁন, রিয়াজ ও বাদল খাঁনসহ স্থানীয় যুবদলের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক।

সভার সৌজন্যে ছিলেন খান মাইনুল ইসলাম রকি। সভা শেষে নেতাকর্মীরা ধানের শীষ প্রতীকের লিফলেট বিতরণ করেন এবং সাধারণ মানুষের কাছে ভোট ও দোয়া প্রার্থনা করেন।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT