খুলনা, বাংলাদেশ | ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  দিনাজপুর বীরগঞ্জের কাজল গ্রামে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে আদিবাসী মহিলার মৃত্যু 
  খুলনায় গ্রেনেড বাবুর বাড়িতে অভিযান, ভাই জনি আটক
  ফেসবুক-মেসেঞ্জার সার্ভার ডাউন
  খুলনা সিটি হাসপাতালে আগুন, উঠে এলো মানবিকতার গল্প
  থানা পর্যায়ে “Startup, Science Project and Innovation Idea Showcasing Program” এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত
  ডুমুরিয়ায় আট বছরেও শেষ হয়নি ৬০ মিটার সেতুর কাজ চরম দুর্ভোগে মানুষ
  বিশ্বকাপ ফুটবলের উম্মাদনায় মুখরিত কক্সবাজারের ঈদগাঁওয়ের পাড়া মহল্লা
  কেশবপুরে মাছের ঘের করতে সরকারি  রাস্তার ব্যবহার, হুমকির মুখে গ্রামীণ সড়ক
  সুনামগঞ্জের হরিনগরে বাড়ির ছাঁদ থেকে গাঁজার গাছসহ ১ জন আটক
  ধামইরহাটে ১০ টি মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামি গ্রেফতার

২৮ জানুয়ারি রাজশাহীতে আসছেন তারেক রহমান

[ccfic]

 

সোহেল রানা,স্টাফ রিপোর্টার :

জাতীয় সংসদ নির্বাচনী জনসভায় যোগ দিতে আগামী ২৮ জানুয়ারি রাজশাহীতে আসছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

শনিবার (২৪ জানুয়ারি) রাতে রাজশাহী মহানগরীর পদ্মা আবাসিক এলাকায় বিএনপি নেতা মিজানুর রহমান মিনুর বাসভবনে অনুষ্ঠিত এক বৈঠক শেষে বিষয়টি নিশ্চিত করেন বিএনপির সাংগঠনিক সম্পাদক (রাজশাহী বিভাগ) সৈয়দ শাহীন সৈকত।

তিনি বলেন, তারেক রহমানের আগমনকে ঘিরে বিএনপি নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। আগামী ২৮ জানুয়ারি তিনি নগরীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় যোগ দেবেন।

সৈয়দ শাহীন সৈকত আরও বলেন, বিএনপি চেয়ারম্যান হিসেবে তারেক রহমান এই সফরে দলের নির্বাচনী অঙ্গীকার ও ভবিষ্যৎ পরিকল্পনা রাজশাহীর জনগণের সামনে তুলে ধরবেন, যা নির্বাচনী প্রচারণায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সফরসূচি সম্পর্কে তিনি জানান, ২৮ জানুয়ারি দুপুর ১২টা ৩০ মিনিটে তারেক রহমান রাজশাহীতে পৌঁছাবেন। এরপর তিনি ঐতিহাসিক রাজশাহী মাদ্রাসা মাঠে আয়োজিত জনসভায় অংশ নেবেন। সেখানে ধানের শীষ প্রতীকের প্রার্থীদের পরিচয় করিয়ে দেওয়ার পাশাপাশি তাদের হাতে আনুষ্ঠানিকভাবে প্রতীক তুলে দেবেন। পরে বিকেলে তিনি নওগাঁয় আরেকটি জনসভায় যোগ দেবেন। নওগাঁর জনসভা শেষে বগুড়ার উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা রয়েছে।

এ বৈঠকে রাজশাহী-২ আসনের বিএনপির মনোনীত প্রার্থী ও দলের চেয়ারম্যানের উপদেষ্টা মিজানুর রহমান মিনুসহ রাজশাহীর পাঁচজন প্রার্থী এবং জেলা ও মহানগর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT