
তরিকুল ইসলাম নিজস্ব প্রতিবেদক , গতকাল শুক্রবার বিকাল তিনটায় বটিয়াঘাটার ৩ নং গঙ্গারামপুর ইউনিয়নের আয়োজনে ১০ দলীয় প্রার্থীর জনসভা অনুষ্ঠিত। উক্ত জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জামাত ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী বাবু কৃষ্ণ নন্দী, সভাপতিত্ব করেন তিন নং গঙ্গারামপুর জামায়াত ইসলামের সভাপতি, হাফেজ ওমর ফারুক,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, থানা ভারপ্রাপ্ত আমির হাফেজ আশরাফ আলী, ডুমুরিয়া হিন্দু সাখার সেক্রেটারি দেবপ্রসাদ মন্ডল, ঢাকা উত্তরের শ্রমিক কল্যাণ জয়েন সেক্রেটারি অ্যাডভোকেট মাহবুব আলম মিলন, খুলনা জেলা শ্রমিক কল্যাণের জয়েন সেক্রেটারি আল আমিন গোলদার, এফবি পার্টি জয়েন্ট সেক্রেটারি আবু বক্কর সিদ্দিক,শ্রমিক নেতা ফিরোজুর রহমান, ৪ নং সুরখালি ইউনিয়ন আমির ইয়াসিন আরাফাত, ২ নং ইউনিয়নের সভাপতি তরিকুল ইসলাম, ৩ নং ইউনিয়নের সেক্রেটারি রোকনুজ্জামান সেক্রেটারি মোহাব্বাত আলী খান, ২ নং ইউনিয়নের সেক্রেটারি আব্দুস সামাদ গাজী, সহ শত শত নেতা কর্মী উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তৃতায় বলেন,সারা বাংলাদেশে দাঁড়িপাল্লার জোয়ার উঠেছে আগামীতে ইনশাআল্লাহ দশ দলীয় জোট সরকার গঠন করবে। আমাদের একটা দলের নেতাকর্মীরা আমাদের নেতাকর্মীদের বিভিন্নভাবে ভয়-ভীতি হুমকি ধামকি দেওয়া হচ্ছে প্রশাসনের প্রতি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান করছি।
