খুলনা, বাংলাদেশ | ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  ‎ডুমুরিয়ায় গ্রাম বাংলার হারানো ঐতিহ্য ঘোড়া দৌড় প্রতিযোগীতা অনুষ্ঠিত
  চুকনগরে অসহনীয় যানজট নিরসন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবিতে সোচ্চার ‘নিরাপদ খুলনা চাই’
   দাকোপে আলোচিত মামলার আসামী গ্রেফতারের দাবীতে বিক্ষোভ ও স্বারকলিপি প্রদান
  ‎জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা না দিলে এদেশ স্বাধীন হতো না,,,,,,,,, এমপি লবি
  নওগাঁর ধামইরহাটে পুকুরে বিষ প্রয়োগের অভিযোগ, প্রায় ৩০ লাখ টাকার ক্ষতির আশঙ্কা
  কেশবপুর থানা প্রেসক্লাবের সহ-সভাপতি পরেশ  দেবনাথের জন্মদিনে শুভেচ্ছার জোয়ার
  খুলনায় ৩০ মেধাবী শিক্ষার্থীর মাঝে জেলা পরিষদের সাইকেল বিতরণ
  পারমাণবিক ইস্যু নয়, যুদ্ধ বন্ধ করাই এখন অগ্রাধিকার : ইরান
  বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদ মারা গেছেন
  চুয়াডাঙ্গায় ঘুমন্ত অবস্থায় সাপের কামড়ে জামায়াত নেতার মৃত্যু

নোবিপ্রবি ক্যাম্পাসে সিগারেট ও নেশাজাতীয় দ্রব্যে নিষেধাজ্ঞা, অবৈধ দোকান উচ্ছেদের নির্দেশ

[ccfic]

খুলনার সময়ের খবর ডেক্স :

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) ক্যাম্পাসে বিড়ি, সিগারেট ও নেশাজাতীয় দ্রব্য বিক্রি সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে। একই সঙ্গে ক্যাম্পাসে অনুমোদনহীন দোকান ও স্থাপনা উচ্ছেদের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কর্তৃক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। ২০ জানুয়ারি স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অনুমোদন ছাড়া ক্যাম্পাসের ভেতরে কোনো দোকান বা স্থাপনা নির্মাণ ও পরিচালনা করা যাবে না।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, ক্যাম্পাসে বর্তমানে যেসব দোকান ও স্থাপনা অনুমোদনহীনভাবে পরিচালিত হচ্ছে, সেগুলো আগামী তিন দিনের মধ্যে নিজ দায়িত্বে সরিয়ে নিতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে এসব স্থাপনা অপসারণ না করলে প্রশাসনের উদ্যোগে উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করা হবে।

এ ছাড়া অনুমোদনহীন দোকানে বিদ্যুৎ, গ্যাস ও পানিসহ সব ধরনের সংযোগ বিচ্ছিন্ন করা হবে। ক্যাম্পাসে কোনো দোকানে বিদেশি পণ্য, সিগারেট ও নেশাজাতীয় দ্রব্য বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। নির্দেশনা অমান্য করলে সংশ্লিষ্ট দোকান বন্ধসহ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখা, শৃঙ্খলা নিশ্চিত করা এবং শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT