খুলনা, বাংলাদেশ | ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  আখাউড়ায় মাদক সহ গ্রেফতার ১
  দিনাজপুর বীরগঞ্জের কাজল গ্রামে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে আদিবাসী মহিলার মৃত্যু 
  খুলনায় গ্রেনেড বাবুর বাড়িতে অভিযান, ভাই জনি আটক
  ফেসবুক-মেসেঞ্জার সার্ভার ডাউন
  খুলনা সিটি হাসপাতালে আগুন, উঠে এলো মানবিকতার গল্প
  থানা পর্যায়ে “Startup, Science Project and Innovation Idea Showcasing Program” এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত
  ডুমুরিয়ায় আট বছরেও শেষ হয়নি ৬০ মিটার সেতুর কাজ চরম দুর্ভোগে মানুষ
  বিশ্বকাপ ফুটবলের উম্মাদনায় মুখরিত কক্সবাজারের ঈদগাঁওয়ের পাড়া মহল্লা
  কেশবপুরে মাছের ঘের করতে সরকারি  রাস্তার ব্যবহার, হুমকির মুখে গ্রামীণ সড়ক
  সুনামগঞ্জের হরিনগরে বাড়ির ছাঁদ থেকে গাঁজার গাছসহ ১ জন আটক

রাজশাহীতে এইচএসসি পাস ভুয়া নিউরো মেডিসিন ডাক্তারকে ৬ মাসের কারাদণ্ড

[ccfic]

সোহেল রানা,স্টাফ রিপোর্টার  :

রাজশাহীতে দীর্ঘদিন ধরে ব্রেন ও স্নায়ুর চিকিৎসা করে আসা এক ভুয়া নিউরো মেডিসিন চিকিৎসককে ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। দণ্ডপ্রাপ্ত ব্যক্তি হলেন নুরুল ইসলাম (ছদ্মনাম: ডা. মো. রফিকুল হাসান)। প্রকৃতপক্ষে তিনি কেবল এইচএসসি পাস হলেও নিজেকে এমবিবিএস, এমসিপিএস (মেডিসিন) ও এফসিপিএস (নিউরো মেডিসিন) ডিগ্রিধারী বিশেষজ্ঞ চিকিৎসক হিসেবে পরিচয় দিতেন।
ভুয়া পরিচয়ে নুরুল ইসলাম ব্রেন, নার্ভ, স্ট্রোক, প্যারালাইসিস, স্পাইন ও মৃগী রোগসহ জটিল স্নায়বিক রোগের চিকিৎসা করতেন। চিকিৎসার নামে তিনি সাধারণ মানুষকে প্রতারণার মাধ্যমে দীর্ঘদিন ধরে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত করে আসছিলেন।
দণ্ডপ্রাপ্ত নুরুল ইসলাম রাজশাহী নগরীর বহরমপুর এলাকার বাসিন্দা। তিনি বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি)-এর নিবন্ধন নম্বর অ-৩৪৭৯৭ ব্যবহার করে নিজেকে নিউরো মেডিসিন বিশেষজ্ঞ হিসেবে পরিচয় দিতেন, যা তদন্তে সম্পূর্ণ ভুয়া প্রমাণিত হয়।
দীর্ঘদিন ধরে তার চেম্বার ছিল রাজশাহীর বাগমারা উপজেলার ভবানীগঞ্জ পৌরসভার গোডাউন মোড়ে অবস্থিত আত-তাবারা মডেল হাসপাতালে। গোপন সংবাদের ভিত্তিতে আজ রোববার সকালে সেখানে অভিযান পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালত। অভিযানে তার ভুয়া ডিগ্রি, চিকিৎসা সংক্রান্ত কাগজপত্র ও প্রতারণার প্রমাণ পাওয়া যায়।
পরবর্তীতে সংশ্লিষ্ট আইন অনুযায়ী ভ্রাম্যমাণ আদালত তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের ভুয়া চিকিৎসকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন প্রশাসন।
স্থানীয়দের মতে, ভুয়া চিকিৎসকদের দৌরাত্ম্যে সাধারণ মানুষের জীবন মারাত্মক ঝুঁকিতে পড়ছে। তারা নিয়মিত অভিযান ও কঠোর নজরদারির দাবি জানিয়েছেন।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT