
সোহেল রানা,স্টাফ রিপোর্টার :
রাজশাহীর দুর্গাপুর উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে অবৈধ ও প্রাণঘাতী অ্যালকোহলসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৫, রাজশাহী। গ্রেফতারকৃত ব্যক্তির নাম আমিনুল।র্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৫ এর একটি চৌকস দল দুর্গাপুর এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় তার হেফাজত থেকে বিপুল পরিমাণ অবৈধ ও মানবস্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর অ্যালকোহল উদ্ধার করা হয়।প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আমিনুল দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানায় র্যাব। তার বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য দুর্গাপুর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।এদিকে র্যাবের পক্ষ থেকে অপরাধীদের প্রতি কঠোর হুঁশিয়ারি দিয়ে জানানো হয় যে, দেশের সার্বিক শান্তি-শৃঙ্খলা বজায় রাখার লক্ষ্যে ধর্ষণ, অবৈধ অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধারসহ সকল প্রকার অরাজকতা রুখে দিতে র্যাব বদ্ধপরিকর। পাশাপাশি র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে সর্বপ্রকার অপরাধীদের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।
