খুলনা, বাংলাদেশ | ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  যুদ্ধে ১৩০০ স্কুল ক্ষতিগ্রস্ত, তবুও থেমে থাকেনি ইরানের শিক্ষা কার্যক্রম
  আমি যদি কখনো সংসদে যাই, আপনাদের ভোটেই যাব : তাসনিম জারা
  তেরখাদার বারাসাতে ইউপি চেয়ারম্যান পদে প্রার্থী হচ্ছেন এফ এম উবায়দুল্লাহ
  সুইপারের মা-হারা কনের বিয়েতে গাজীপুরের ডিসি
  খুলনায় বস্তাবন্দি লাশের রহস্য উন্মোচন: পরিচয় শনাক্তের পর ঘাতক গ্রেফতার
  মৌলভীবাজারে ভয়াবহ বিদ্যুৎ সংকট: দিনে-রাতে অন্ধকারে জনজীবন বিপর্যস্ত, ক্ষতির মুখে ব্যবসা
  উপজেলা পরিষদে সংসদ সদস্যদের জন্য ‘পরিদর্শন কক্ষ’ থাকবে
  ‎দিঘলিয়ায় মহানবী (সা.)-কে কটূক্তির অভিযোগে উত্তেজনা, আটক ১
  পরীক্ষা উপলক্ষে বারসাত ইউনিয়নের বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করলেন মিল্টন মুন্সী
  বীরগঞ্জে মন্দির ও মূর্তি ভাঙচুর, বাড়িঘরে আগুন, সন্ত্রাসী হামলার মামলায় ২ জন গ্রেফতার

নিয়ামতপুরে তুচ্ছ ঘটনায় সংঘ’র্ষে নি’হত ১, গ্রেপ্তার ২

[ccfic]

সোহেল রানা,স্টাফ রিপোর্টার :

ছাগলে গম খাওয়াকে কেন্দ্র করে দীর্ঘদিনের বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় একজন নিহত ও একজন আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলার রসুলপুর ইউনিয়নের মুন্দিখৈর ডাঙ্গাপাড়া গ্রামে।নিহত ব্যক্তি সোহবুর হক (৫৫)। তিনি ওই গ্রামের বাসিন্দা। এ ঘটনায় নিয়ামতপুর থানা পুলিশ অভিযান চালিয়ে সালাম (৫৫) ও তার ছেলে রিপন (২৭)–কে গ্রেপ্তার করেছে। তারা একই গ্রামের বাসিন্দা।স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গত ২ ডিসেম্বর সোহবুর হকের গমক্ষেতে দুটি ছাগল ঢুকে গম খাওয়ায় তিনি ছাগল দুটি খোঁয়াড়ে বেঁধে রাখেন। এ ঘটনাকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয় এবং বেশ কয়েকদিন ধরে হুমকি-ধমকি চলতে থাকে।গত ১৪ ডিসেম্বর রাতে সালামের লোকজন সোহবুর হকের ওপর হামলা চালালে তিনি নিয়ামতপুর থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগের প্রেক্ষিতে রবিবার (২১ ডিসেম্বর) বিকেলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে উভয় পক্ষের সঙ্গে কথা বলে পরিস্থিতি শান্ত রাখার আহ্বান জানিয়ে চলে যায়।এর কিছুক্ষণ পরই বিকেল সাড়ে ৪টার দিকে সালামের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সোহবুর হকের বাড়িতে পুনরায় হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। হামলায় আরও একজন আহত হয়েছেন।নিয়ামতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT