খুলনা, বাংলাদেশ | ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  আখাউড়ায় মাদক সহ গ্রেফতার ১
  দিনাজপুর বীরগঞ্জের কাজল গ্রামে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে আদিবাসী মহিলার মৃত্যু 
  খুলনায় গ্রেনেড বাবুর বাড়িতে অভিযান, ভাই জনি আটক
  ফেসবুক-মেসেঞ্জার সার্ভার ডাউন
  খুলনা সিটি হাসপাতালে আগুন, উঠে এলো মানবিকতার গল্প
  থানা পর্যায়ে “Startup, Science Project and Innovation Idea Showcasing Program” এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত
  ডুমুরিয়ায় আট বছরেও শেষ হয়নি ৬০ মিটার সেতুর কাজ চরম দুর্ভোগে মানুষ
  বিশ্বকাপ ফুটবলের উম্মাদনায় মুখরিত কক্সবাজারের ঈদগাঁওয়ের পাড়া মহল্লা
  কেশবপুরে মাছের ঘের করতে সরকারি  রাস্তার ব্যবহার, হুমকির মুখে গ্রামীণ সড়ক
  সুনামগঞ্জের হরিনগরে বাড়ির ছাঁদ থেকে গাঁজার গাছসহ ১ জন আটক

বাঘায় বাড়ি দ/খ/ল মামলায় গ্রেপ্তার ২

[ccfic]

সোহেল রানা,স্টাফ রিপোর্টার  :

বাঘা: রাজশাহীর বাঘায় ফাঁকা থাকার সুযোগে দখল করা বসতবাড়ি ছেড়ে পালিয়েছে দখলদাররা। মামলা দায়েরের পর পুলিশ ঘটনাস্থলে গেলে তারা সরে যায়। এ ঘটনায় দুই নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে প্রকৃত মালিক বাড়িতে ফিরে যান।

সোমবার (২২ ডিসেম্বর) বাঘা থানা পুলিশ মামলার অভিযুক্ত নেহেরা বেগম ও রেহেনা বেগমকে আটক করে। মামলাটি দায়ের করেন মহদীপুর (মণ্ডলপাড়া) গ্রামের মৃত শামসুল হকের স্ত্রী শাহাজাদী বেগম।

মামলা সূত্রে জানা যায়, মহদীপুর মৌজায় শাহাজাদী বেগমের স্বামীর পৈত্রিক ও ক্রয়কৃত ৪৬ শতক জমিতে স্বাধীনতার আগে নির্মিত চার কক্ষবিশিষ্ট পাকা বসতবাড়ি রয়েছে। চাকরি ও চিকিৎসাজনিত কারণে বাড়িতে না থাকার সুযোগে গত ১৬ ডিসেম্বর বিকেলে তালা ভেঙে বাড়িটি দখলে নেয় অভিযুক্তরা। এ সময় ঘরের বিভিন্ন মালামাল ভাঙচুর ও প্রায় ৪ লাখ ৬৫ হাজার টাকা মূল্যের স্বর্ণালংকার, নগদ অর্থ, ধান, চাল ও আসবাবপত্র লুটের অভিযোগ করা হয়েছে।

শাহাজাদী বেগম জানান, অসুস্থতার কারণে ১২ ডিসেম্বর চিকিৎসার জন্য শহরে গেলে দখলদাররা বাড়িটি দখল করে নেয়। পরে বাড়িতে ফিরতে গেলে তাকে ও তার মেয়েকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই নুর মোহাম্মদ জানান, মামলায় দুই নারীকে গ্রেপ্তার করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার পর প্রকৃত মালিক বাড়িতে উঠেছেন।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT