
সোহেল রানা,রাজশাহী ব্যুরো প্রধান
রাজশাহীতে পারিবারিক কলহের জেরে গৃহবধূকে হত্যার ঘটনায় দায়ের করা মামলার মূলহোতা ১ নম্বর আসামি জফুরকে গ্রেফতার করেছে র্যাব-৫, রাজশাহী। র্যাবের একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করতে সক্ষম হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত জফুর হত্যাকাণ্ডে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছে বলে জানিয়েছে র্যাব। পারিবারিক বিরোধের জের ধরে এই নৃশংস হত্যাকাণ্ড সংঘটিত হয় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
