খুলনা, বাংলাদেশ | ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  আখাউড়ায় মাদক সহ গ্রেফতার ১
  দিনাজপুর বীরগঞ্জের কাজল গ্রামে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে আদিবাসী মহিলার মৃত্যু 
  খুলনায় গ্রেনেড বাবুর বাড়িতে অভিযান, ভাই জনি আটক
  ফেসবুক-মেসেঞ্জার সার্ভার ডাউন
  খুলনা সিটি হাসপাতালে আগুন, উঠে এলো মানবিকতার গল্প
  থানা পর্যায়ে “Startup, Science Project and Innovation Idea Showcasing Program” এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত
  ডুমুরিয়ায় আট বছরেও শেষ হয়নি ৬০ মিটার সেতুর কাজ চরম দুর্ভোগে মানুষ
  বিশ্বকাপ ফুটবলের উম্মাদনায় মুখরিত কক্সবাজারের ঈদগাঁওয়ের পাড়া মহল্লা
  কেশবপুরে মাছের ঘের করতে সরকারি  রাস্তার ব্যবহার, হুমকির মুখে গ্রামীণ সড়ক
  সুনামগঞ্জের হরিনগরে বাড়ির ছাঁদ থেকে গাঁজার গাছসহ ১ জন আটক

হাদির মৃত্যুতে রাজশাহীতে ভেঙে গুঁড়িয়ে দেয়া হয়েছে আ.লীগের অফিস শুরু হয়েছে বিশৃঙ্খলা

[ccfic]

সোহেল রানা,রাজশাহী ব্যুরো :

হাদির মৃত্যুতে রাজশাহীতে ভেঙে গুঁড়িয়ে দেয়া হয়েছেবেশ কিছু জায়গার বিল্ডিং শুরু হয়েছে বিশৃঙ্খলা সাধারণ জনগণ পড়েছে বিপাকে রাজশাহী শহরে ফুটপাতের বাসিন্দারা রয়েছে জীবনের ভয়ে। ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াইয়ে মহান বিপ্লবী ওসমান হাদীকে আল্লাহ শহীদ হিসেবে কবুল করেছেন—এমন মন্তব্য করে একটি পোস্ট দেওয়া হয়েছে ওসমান হাদীর ভেরিফায়েড ফেসবুক পেজে। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) ওই পোস্টটি প্রকাশ করা হয়।

জানা গেছে, গত ১২ ডিসেম্বর দুপুর ২টা ২০ মিনিটে রাজধানীর বিজয়নগর বক্সকালভার্ট রোড এলাকায় নির্বাচনি প্রচার শেষে সোহরাওয়ার্দী উদ্যানের দিকে যাওয়ার পথে ওসমান হাদী গুলিবিদ্ধ হন। অভিযোগ রয়েছে, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা ফয়সাল করিম মাসুদ তাঁকে গুলি করে দ্রুত পালিয়ে যান।

আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা জানান, গুলির ঘটনার মাত্র ১২ ঘণ্টার মধ্যেই ফয়সাল করিম মাসুদ ময়মনসিংহের ধোবাউড়া সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যান। এ সময় তাঁর সঙ্গে মোটরসাইকেল চালক আলমগীর শেখও ছিলেন।

তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, বর্তমানে ফয়সাল করিম মাসুদ ও আলমগীর শেখ ভারতের মহারাষ্ট্রে অবস্থান করছেন বলে ধারণা করা হচ্ছে। তারা এখন বাংলাদেশের কোনো মোবাইল সিম ব্যবহার করছেন না। মাঝে মাঝে ভারতীয় সিম ব্যবহার করলেও অধিকাংশ সময় তাদের মোবাইল ফোন বন্ধ পাওয়া যাচ্ছে।

এ ঘটনায় আইনশৃঙ্খলা বাহিনীর তদন্ত অব্যাহত রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT