খুলনা, বাংলাদেশ | ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  আখাউড়ায় মাদক সহ গ্রেফতার ১
  দিনাজপুর বীরগঞ্জের কাজল গ্রামে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে আদিবাসী মহিলার মৃত্যু 
  খুলনায় গ্রেনেড বাবুর বাড়িতে অভিযান, ভাই জনি আটক
  ফেসবুক-মেসেঞ্জার সার্ভার ডাউন
  খুলনা সিটি হাসপাতালে আগুন, উঠে এলো মানবিকতার গল্প
  থানা পর্যায়ে “Startup, Science Project and Innovation Idea Showcasing Program” এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত
  ডুমুরিয়ায় আট বছরেও শেষ হয়নি ৬০ মিটার সেতুর কাজ চরম দুর্ভোগে মানুষ
  বিশ্বকাপ ফুটবলের উম্মাদনায় মুখরিত কক্সবাজারের ঈদগাঁওয়ের পাড়া মহল্লা
  কেশবপুরে মাছের ঘের করতে সরকারি  রাস্তার ব্যবহার, হুমকির মুখে গ্রামীণ সড়ক
  সুনামগঞ্জের হরিনগরে বাড়ির ছাঁদ থেকে গাঁজার গাছসহ ১ জন আটক

রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৭

[ccfic]

সোহেল রানা,স্টাফ রিপোর্টার :

রাজশাহী মহানগরীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ইয়াবা ট্যাবলেট ও গাঁজাসহ ৭ জন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) ডিবি, বোয়ালিয়া ও রাজপাড়া থানা পুলিশ। এসময় তাদের কাছ থেকে ৩৭ পিস ইয়াবা ট্যাবলেট, ৩১৯ গ্রাম গাঁজা এবং মাদক বিক্রির নগদ ৩ হাজার ২১০ টাকা উদ্ধার করা হয়েছে।গ্রেপ্তারকৃতরা হলেন, মো. সোলেমান হোসেন ওরফে সালাউদ্দিন (২০), মো. ইসমাইল হোসেন ওরফে সবুজ (২৬), মো. ডালিম শেখ (৪৮), মো. আসিক (২২), মো. নাহিদ (৩১), মো. হানিফ (৪০) ও মো. রাব্বি (২১)।বুধবার (১৭ ডিসেম্বর) রাত পৌনে ১২টার দিকে ডিবি পুলিশের পুলিশ পরিদর্শক মো. ইব্রাহিম খলিলের সার্বিক তত্ত্বাবধানে এসআই মোহাম্মদ হাসান আলী ও তার টিম রাজপাড়া থানার ডিঙ্গাডোবা এলাকায় অভিযান চালিয়ে ইয়াবা ও গাঁজা বিক্রির সময় সোলেমান ও ইসমাইলকে আটক করে। তাদের কাছ থেকে ১৫ পিস ইয়াবা, ১৮০ গ্রাম গাঁজা ও নগদ টাকা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে। ইসমাইলের বিরুদ্ধে রাজপাড়া থানায় একাধিক মাদক মামলা রয়েছে।অপরদিকে মঙ্গলবার (১৬ ডিসেম্বর) রাত সোয়া ১০টায় বোয়ালিয়া থানার দরগাপাড়া এলাকায় অভিযান চালিয়ে ডালিম শেখকে ৭০ গ্রাম গাঁজাসহ আটক করা হয়। একই রাতে বোয়ালিয়া থানার আলুপট্টি মোড় এলাকা থেকে নাহিদকে ৫ পিস ইয়াবাসহ এবং বুধবার ভোররাতে পাঠানপাড়া এলাকায় আসিককে ১৭ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়।অন্যদিকে, রাজপাড়া থানার পৃথক অভিযানে হানিফ ও রাব্বিকে ২৫ গ্রাম ও ৪৪ গ্রাম গাঁজাসহ আটক করা হয়। রাব্বির বিরুদ্ধে রাজপাড়া থানায় ৬টি মাদক মামলা চলমান রয়েছে।প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত সকল আসামিই বিক্রির উদ্দেশ্যে মাদক রাখার কথা স্বীকার করেছে।পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে এবং বিজ্ঞ আদালতের মাধ্যমে তাদেরকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।অন্যদিকে, রাজপাড়া থানার পৃথক অভিযানে হানিফ ও রাব্বিকে ২৫ গ্রাম ও ৪৪ গ্রাম গাঁজাসহ আটক করা হয়। রাব্বির বিরুদ্ধে রাজপাড়া থানায় ৬টি মাদক মামলা চলমান রয়েছে।প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত সকল আসামিই বিক্রির উদ্দেশ্যে মাদক রাখার কথা স্বীকার করেছে।পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে এবং বিজ্ঞ আদালতের মাধ্যমে তাদেরকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT