খুলনা, বাংলাদেশ | ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  আখাউড়ায় মাদক সহ গ্রেফতার ১
  দিনাজপুর বীরগঞ্জের কাজল গ্রামে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে আদিবাসী মহিলার মৃত্যু 
  খুলনায় গ্রেনেড বাবুর বাড়িতে অভিযান, ভাই জনি আটক
  ফেসবুক-মেসেঞ্জার সার্ভার ডাউন
  খুলনা সিটি হাসপাতালে আগুন, উঠে এলো মানবিকতার গল্প
  থানা পর্যায়ে “Startup, Science Project and Innovation Idea Showcasing Program” এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত
  ডুমুরিয়ায় আট বছরেও শেষ হয়নি ৬০ মিটার সেতুর কাজ চরম দুর্ভোগে মানুষ
  বিশ্বকাপ ফুটবলের উম্মাদনায় মুখরিত কক্সবাজারের ঈদগাঁওয়ের পাড়া মহল্লা
  কেশবপুরে মাছের ঘের করতে সরকারি  রাস্তার ব্যবহার, হুমকির মুখে গ্রামীণ সড়ক
  সুনামগঞ্জের হরিনগরে বাড়ির ছাঁদ থেকে গাঁজার গাছসহ ১ জন আটক

দুর্গাপুরে পুলিশের বিশেষ অভিযানে ওয়ার্ড আ.লীগের সভাপতি গ্রেপ্তার

[ccfic]

সোহেল রানা,স্টাফ রিপোর্টার :

রাজশাহীর দুর্গাপুরে পুলিশের বিশেষ অভিযানে নাশকতা ও হত্যাচেষ্টা মামলায় আওয়ামী লীগের এক ওয়ার্ড সভাপতিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃত ব্যক্তি আফজাল হোসেন (৪৭) উপজেলার জয়নগর ইউনিয়নের সুখানদীঘি গ্রামের আব্দুর রহমানের ছেলে এবং ওই ইউনিয়নের এক নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি।

পুলিশ জানায়, বৃহস্পতিবার ভোররাতে নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, গত বছরের ৩ সেপ্টেম্বর দুর্গাপুর থানায় দায়ের হওয়া একটি নাশকতা ও হত্যাচেষ্টা মামলার তদন্তে আফজাল হোসেনের সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেছে। যার প্রেক্ষিতে তাকে গ্রেপ্তার করা হয়।

দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম বলেন, নাশকতা ও হত্যাচেষ্টা মামলায় সন্ধেহভাজন আসামি হিসেবে আফজাল হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি পদে আছেন বলে জানা গেছে। আইনী প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হয়েছে।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT