খুলনা, বাংলাদেশ | ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  আখাউড়ায় মাদক সহ গ্রেফতার ১
  দিনাজপুর বীরগঞ্জের কাজল গ্রামে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে আদিবাসী মহিলার মৃত্যু 
  খুলনায় গ্রেনেড বাবুর বাড়িতে অভিযান, ভাই জনি আটক
  ফেসবুক-মেসেঞ্জার সার্ভার ডাউন
  খুলনা সিটি হাসপাতালে আগুন, উঠে এলো মানবিকতার গল্প
  থানা পর্যায়ে “Startup, Science Project and Innovation Idea Showcasing Program” এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত
  ডুমুরিয়ায় আট বছরেও শেষ হয়নি ৬০ মিটার সেতুর কাজ চরম দুর্ভোগে মানুষ
  বিশ্বকাপ ফুটবলের উম্মাদনায় মুখরিত কক্সবাজারের ঈদগাঁওয়ের পাড়া মহল্লা
  কেশবপুরে মাছের ঘের করতে সরকারি  রাস্তার ব্যবহার, হুমকির মুখে গ্রামীণ সড়ক
  সুনামগঞ্জের হরিনগরে বাড়ির ছাঁদ থেকে গাঁজার গাছসহ ১ জন আটক

রাজশাহীতে অপারেশন ফার্স্ট লাইটের ৩য় দফার অভিযানে আটক ৭২

[ccfic]

সোহেল রানা,স্টাফ রিপোর্টার :

রাজশাহীতে অপারেশন ফার্স্ট লাইটের ৩য় দফার অভিযানে মোট ৭২ জন চিহ্নিত সন্ত্রাসী, মাদক কারবারি, ওয়ারেন্টভুক্ত আসামি, অস্ত্রধারীর সহযোগী সহ সন্দেহভাজন ফ্যাসিস্ট দোসরদের গ্রেপ্তার করেছে পুলিশ। উদ্ধার করা হয়েছে, দেশী বিদেশি অস্ত্র ও মাদক। এ বিষয়ে শনিবার দুপুরে রাজশাহী রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সাংবাদিকদের প্রেস ব্রিফিং করছে রাজশাহী রেঞ্জ ডিআইজি মোহাম্মদ শাহজাহান।

 

তিনি জানান, শুক্রবার দিন ও রাত মিলিয়ে নাটোরের ‎নলডাঙা, সিংড়া, পাবনার ঈশ্বরদী এলাকায় অভিযান চালিয়ে মোট ৭২ জন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযানের প্রধান উদ্দেশ্য ছিলো আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অবাধ সুষ্ঠু করতে উপযুক্ত পরিবেশ নিশ্চিত করা।

তিনি জানান, রাজশাহী রেঞ্জ পুলিশের উদ্যোগে পরিচালিত এই অভিযানে তিন জেলার পুলিশ, ডিবি, ও বিশেষ শাখার সদস্যরা অংশ নেন। অভিযানের উদ্দেশ্য নির্বাচনের পরিবেশ নিশ্চিতের পাশাপাশি সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা এবং দীর্ঘদিন ধরে চলমান সন্ত্রাস, মাদক পাচার, অস্ত্র ব্যবসা ও চাঁদাবাজির অবসান ঘটানোর জন্য এই অভিযান পরিচালিত হয়।
সংবাদ সম্মেলনে জানানো হয়, এ অভিযানটির মোট তিনটি ধাপ সম্পন্ন হলেও এখনও শেষ নয়। জেলাগুলোর যে কোনো স্থানে এবং বিশেষ করে চরাঞ্চলে সন্ত্রাস দমনে ধারাবাহিক অভিযান অব্যাহত থাকবে। অপারেশন ফাস্ট লাইট সেই নিরাপত্তার ভিত্তি তৈরি করা হয়েছে।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT