
ডেস্ক :
পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে “৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি”-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রকিবুল ইসলাম বকুল, মাননীয় হুইপ, জাতীয় সংসদ।এ সময় আরও উপস্থিত ছিলেন খুলনা মহানগর যুবদলের আহ্বায়ক আব্দুল আজিজ সুমনসহ যুবদলের নেতৃবৃন্দ। তারা বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরে পরিবেশ সংরক্ষণ ও সবুজ বাংলাদেশ বিনির্মাণে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান।স্থান: রোটারি স্কুল, খালিশপুর, খুলনাআয়োজনে: জেলা প্রশাসন
