খুলনা, বাংলাদেশ | ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  দিনাজপুর বীরগঞ্জের কাজল গ্রামে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে আদিবাসী মহিলার মৃত্যু 
  খুলনায় গ্রেনেড বাবুর বাড়িতে অভিযান, ভাই জনি আটক
  ফেসবুক-মেসেঞ্জার সার্ভার ডাউন
  খুলনা সিটি হাসপাতালে আগুন, উঠে এলো মানবিকতার গল্প
  থানা পর্যায়ে “Startup, Science Project and Innovation Idea Showcasing Program” এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত
  ডুমুরিয়ায় আট বছরেও শেষ হয়নি ৬০ মিটার সেতুর কাজ চরম দুর্ভোগে মানুষ
  বিশ্বকাপ ফুটবলের উম্মাদনায় মুখরিত কক্সবাজারের ঈদগাঁওয়ের পাড়া মহল্লা
  কেশবপুরে মাছের ঘের করতে সরকারি  রাস্তার ব্যবহার, হুমকির মুখে গ্রামীণ সড়ক
  সুনামগঞ্জের হরিনগরে বাড়ির ছাঁদ থেকে গাঁজার গাছসহ ১ জন আটক
  ধামইরহাটে ১০ টি মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামি গ্রেফতার

বরেন্দ্রে চলছে আমন কাটা-মাড়াই মহোৎসব বাম্পার ফলনের আশা তবুও দাম নিয়ে শঙ্কায় কৃষক

[ccfic]

সোহেল রানা,স্টাফ রিপোর্টার :

রাজশাহীসহ বরেন্দ্র অঞ্চল জুড়ে চলছে আমনের ভরা মৌসুম। পাকা ধানে ভরপুর হয়ে উঠেছে পুরো মাঠ। অগ্রাহণ মাস না পড়তেই বরেন্দ্র অঞ্চলে জুড়ে আমন কাটা-মাড়ার মহোৎসব শুরু হয়েছে। কৃষিশ্রমিকরা এখন সোনালী ফসল ঘরে তোলা নিয়ে দিন-রাত মাঠে ব্যস্ত সময় পার করছেন।প্রতিকূল আবহাওয়া থাকায় অন্য সব বছরের চেয়ে চলতি মৌসুমে মাঠে মাঠে আমন ধানের মাথা ভালো রয়েছে। ফলে এবার আমনের বাম্পার ফলনের আশা করছেন কৃষকরা। তবে বাম্পার ফলন হলেও দাম নিয়ে শঙ্কায় এখনো রয়েছে কৃষকদের মধ্যে।যদিও এর মধ্যে সরকারকারিভাবে আমন ধানের দাম এখন পর্যন্ত নির্ধারণ করেনি। চলতি মৌসুমে বাজারে আমন ধান বিক্রি হচ্ছে প্রতি মণ দাম চলছে ১১০০ করে। যা গত বছর মৌসুমের শুরুতেই দাম ছিল প্রতি মণ ১২৫০ থেকে ১৩০০ টাকা পর্যন্ত। ফলে এ বছর মণ প্রতি ১৫০ থেকে ২০০ টাকা কম পাচ্ছে।বরেন্দ্র কৃষকরা জানান, চলতি বোরো মৌসুমে সরকার একই দাম নির্ধারণ করলেও কৃষকরা সে সুফল একেবারে পাইনি। ধানের বাজার পুরোটাই চলে গিয়েছিল সিন্ডিকের দখলে। যার কারণে বোরো ধান বিক্রি করে কৃষকদের উৎপাদন খরচই তুলতে পারেনি। এবার সে শঙ্কা করছেন কৃষকরা।চলতি মৌসুমে রাজশাহী জেলায় আমনের লক্ষ্য মাত্রা ধরা হয়েছে ৮৩ হাজার ২২৪ হেক্টর জমিতে। এ ছাড়া রাজশাহী অঞ্চলের, রাজশাহী, নওগা, নাটোর ওচাঁপাইনবাবগঞ্জ জেলায় আমন চাষাবাদ হয়েছে আরো ৪ লাখ ৫০ হাজার হেক্টরের ওপরে।রাজশাহীর গোদাগাড়ী উপজেলা পাকড়ি ইউপির মোর্তুজাপুর গ্রামের কৃষক জোনায়েত আলী জানান, চলতি আমন মৌসুমে ১২ বিঘা জমিতে একান্ন জাতের ধান চাষাবাদ করেছেন। ধান কাটা- শুরু করেছেন তিনি। ধানের মাথা ভালো থাকায় এবার বাম্পার ফলনের আশা তার। তবে বর্তমানে বাজারে ধানের ন্যায মূল্য পাওয়া নিয়ে শঙ্কা আছে তার।তানোর উপজেলার মুন্ডুমালা পৌর এলাকার পাঁচন্দর গ্রামের কৃষক বুলবুল বলেন চলতি মৌসুমে ৯ বিঘা জমিতে আমন চাষাবাদ করেছেন তিনি। দুই দিন আগে তার ধান কাটা শেষ হয়েছে। প্রতিকূল আবহাওয়া থাকায় তার ক্ষেতে ধান অন্য সব বছরের চেয়ে বেশ ভালো আছে। বাম্পার ফলনও হবে আশা তার। কিন্তু বাজারে ধানের দাম পাওয়া নিয়ে চিন্তায় রয়েছেন তিনিও।স্থানীয় কৃষকরা জানান, এবার উৎপাদন খরচ বেড়েছে। ধানকাটা কৃষি শ্রমিকরাও মুজুরি বেশি নিচ্ছে। সারের দাম বেশিসহ কীটনাশক খরচ বেশি হয়েছে। তাই বর্তমানে বাজারে যে দাম চলছে তাতে লোকসান হবে। তাই যত দ্রুত সময় সরকারিভাবে কৃষকের উৎপাদন খরচ নির্ধারণ করে দাম নির্ধারণ করার দাবি কৃষকের।রাজশাহীর জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক নাসির উদ্দিন বলেন, আবহাওয়া অনকূলে থাকায় এবার বরেন্দ্র অঞ্চলে আমন ধানের মাথা ভালোই আছে। বাম্পার ফলন হবেআশা করা হচ্ছে।

সোনালি ফসল ঘরে তুলতে মাঠে ব্যস্ত সময় পার করছেন কৃষিশ্রমিকরা

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT