খুলনা, বাংলাদেশ | ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  ডুমুরিয়া সদর ইউনিয়নের উন্নয়নের প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোল্লা আবরার হোসেন সৈকতের দোয়া ও সমর্থন কামনা
  ১১ বছরের পথচলায় খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়: উৎসবের সঙ্গে নতুন স্বপ্নের অঙ্গীকার
  খর্নিয়া ইউপি নির্বাচন ঘিরে সরগরম রাজনৈতিক অঙ্গন, তৃণমূলের আলোচনায় বিএনপি নেতা শেখ শাহিনুর রহমান
  দাকোপে ৩ দিনের ভারী বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন।
  ডুমুরিয়ার খর্নিয়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় বি এনপি নেতা আবুল কাশেম
  ‎ডুমুরিয়ায় ভদ্রানদী খননের মাটি বিক্রি সিন্ডিকেট আবারও সক্রিয়, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন বিদ্ধ জনগণ
  উখিয়ায় ইয়াবাসহ ৪ ভাই-বোন আটক
  দাকোপ উপজেলা নবগঠিত যাত্রা শিল্পী পরিষদের পরিচিতি সভা
  ডুমুরিয়ায় সরকারি রাস্তা দখল করে ভাড়াটিয়া দোকানদারদের পসরা: চরম ভোগান্তিতে চালক ও সাধারণ মানুষ
  তেরখাদায় উন্নয়ন কার্যক্রম পরিদর্শনে এমপি হেলাল, আবনালী বিলে পোনা অবমুক্ত

আজকের রায় পুরো পৃথিবীর জন্য নজির স্থাপন করেছে: ওসমান হাদি

[ccfic]

খুলনার সময়ের খবর ডেস্ক:সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫শেখ হাসিনার ফাঁসির রায় পুরো পৃথিবীর জন্য নজির স্থাপন করেছে বলে মন্তব্য করেছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদী।সোমবার (১৭ নভেম্বর) বিকেল ৩টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে বের হয়ে সাংবাদিকদের কাছে তিনি এমন মন্তব্য করেন।তিনি বলেন, পৃথিবীর কোনো ক্ষমতাই চিরস্থায়ী নয়। কোনো স্বৈরাচার সারা জীবন মানুষকে নিষ্পেষণ করে বেঁচে থাকতে পারবে না। শুধু বাংলাদেশের জন্য নয়, এটি পুরো পৃথিবীর জন্য একটি নজির স্থাপন হয়েছে।তিনি আরও বলেন, কামালকে ডেথ পেনাল্টি দেওয়া হয়েছে। রাজসাক্ষী আইজিপি মামুনকে ৫ বছরের জেল দেওয়া হয়েছে। যদিও তিনি আদালতকে সহায়তা করেছিলেন। আদালত বলেছেন, তিনি যেই পরিমাণ অপরাধ করেছিলেন সেই অনুযায়ী তার মৃত্যুদণ্ড হওয়ার কথা। কিন্তু তিনি যেহেতু আদালতকে সহায়তা করেছেন, এজন্য তাকে ৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। তবে শহীদ পরিবাররা বলছিলেন, তাকে অন্তত যাবজ্জীবন দিলে ভালো হতো।উল্লেখ্য, চব্বিশের জুলাই-আগস্টে সংঘটিত গণহত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালকে ফাঁসির দড়িতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকরের নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।এর আগে, সোমবার দুপুর ১২টা ৪০ মিনিটের দিকে ছয় অধ্যায়ে ৪৫৩ পৃষ্ঠার রায়ের প্রথম অংশ পড়া শুরু করেন বিচারিক প্যানেলের সদস্য বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী। ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলের অপর সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ।২ ঘণ্টা ১০ মিনিটের সংক্ষিপ্ত রায় পড়া শেষে দুপুর ২টা ৫০ মিনিটে রায় ঘোষণা করেন ট্রাইব্যুনাল। মূল রায় ঘোষণা করেন বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদার।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT