খুলনা, বাংলাদেশ | ১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  আমি যা করছি, তা বেশ কার্যকর : ট্রাম্প
  রানা প্লাজা ট্র্যাজেডির ১৩ বছর আজ
  ক্যাম্পাসে সন্ত্রাসের রাজনীতিকে ফিরতে দেব না : ফরহাদ
  তেলের সংকট আরও তীব্র হতে পারে, বাড়ছে দাম
  মুরগির বাজারে স্বস্তি, মাছ ও মাংসের দাম চড়া
  ছাত্রদল সভাপতির দুঃখপ্রকাশ
  ছাত্রদলকে ছাত্রশিবিরের সাবেক সভাপতির সতর্কবার্তা
  জার্মানিতে পাইপলাইনে তেল রপ্তানি বন্ধের পরিকল্পনা পুতিনের
  মার্চেই ২০ হাজার কোটি টাকা ছাপিয়েছে সরকার
  ইসরায়েল-লেবানন যুদ্ধবিরতি আরও তিন সপ্তাহ বাড়ল : ট্রাম্প

আন্দোলনরত শিক্ষকদের কর্মসূচিতে পুলিশের বাধা, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

[ccfic]

নিজস্ব প্রতিনিধি সাদিয়া আক্তার: মূল বেতনের ২০ শতাংশ বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা বৃদ্ধির দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে শিক্ষকদের অবস্থান কর্মসূচিতে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। এ সময় অবস্থানরত শিক্ষকদের সরাতে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে পুলিশ।রোববার (১১ অক্টোবর) দুপুর ১টা ৪৫ মিনিটের দিকে সাউন্ড গ্রেনেড নিক্ষেপের ঘটনা ঘটে।জানা গেছে, পুলিশ শিক্ষকদের সরানোর জন্য জাতীয় প্রেস ক্লাবের দিকে অগ্রসর হওয়ার সময় আন্দোলনরত শিক্ষকরা ভুয়া ভুয়া স্লোগান দিতে থাকেন। সাউন্ড গ্রেনেড নিক্ষেপের কারণে শিক্ষকরা সাময়িকভাবে সরলেও পরবর্তীতে পুনরায় প্রেস ক্লাবের সামনে জড়ো হন। মাইকে শিক্ষক নেতারা সবাইকে শান্তি বজায় রেখে একত্রিত থাকার নির্দেশ দেন।এর আগে দুপুরে আন্দোলনরত এমপিওভুক্ত শিক্ষকদের ১৩ সদস্যের একটি প্রতিনিধিদল সচিবালয়ে গেছেন অর্থ উপদেষ্টা ও সচিবের সঙ্গে আলোচনা করতে।প্রতিনিধি দলের সদস্যরা হলেন- এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণপ্রত্যাশী জোটের আহ্বায়ক অধ্যক্ষ মাঈন উদ্দিন, সদস্য সচিব অধ্যক্ষ দেলওয়ার হোসেন আজিজী, যুগ্ম সদস্য সচিব মো. রফিকুল ইসলাম, যুগ্ম সদস্য সচিব মো. আবু তালেব সোহাগ, যুগ্ম আহ্বায়ক নুরুল আমিন হেলালী, যুগ্ম সদস্য সচিব আশরাফুজ্জামান হানিফ, যুগ্ম সদস্য সচিব অধ্যক্ষ আলাউদ্দিন, যুগ্ম সদস্য সচিব তোফায়েল সরকার, যুগ্ম সদস্য সচিব শান্ত ইসলাম, যুগ্ম আহ্বায়ক হাবিবুল্লাহ রাজু, যুগ্ম সদস্য সচিব প্রকৌশলী আবুল বাশার, যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মিজানুর রহমান এবং আজিজুর রহমান আজম।লাগাতার অবস্থান কর্মসূচির অংশ হিসেবে জাতীয় প্রেস ক্লাবের সামনে আজ সকাল ১০টার দিকে আসতে শুরু করেন এমপিওভুক্ত শিক্ষকরা। এর আগে, গত ১৩ আগস্ট একই দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশের আয়োজন করেছিল সংগঠনটি। তারা মূল বেতনের ২০ শতাংশ হারে বাড়িভাড়া ভাতা বৃদ্ধি এবং সর্বজনীন বদলির দাবি জানিয়েছিলেন। সেই সময় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ১৪ সেপ্টেম্বর অর্ধদিবস, ১৫ ও ১৬ সেপ্টেম্বর পূর্ণদিবস কর্মবিরতি এবং বিভাগীয় শহরে শিক্ষক সম্মেলনও অনুষ্ঠিত হয়।

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT