
রাসেল আহমেদ: খুলনা জেলার নতুন পুলিশ সুপার হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন মোহাম্মদ তাজুল ইসলাম। বৃহস্পতিবার (২২ এপ্রিল) তিনি খুলনা পুলিশ সুপারের কার্যালয়ে উপস্থিত হয়ে দায়িত্বভার গ্রহণ করেন।এ সময় জেলা পুলিশের পক্ষ থেকে নবাগত এই কর্মকর্তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। পরে একটি চৌকস পুলিশ দল তাকে গার্ড অব অনার প্রদান করে। গার্ড অব অনার গ্রহণ শেষে তিনি জেলার ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে পরিচিত হন এবং দায়িত্ব গ্রহণের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন।দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এস. এম. আল-বেরুনী, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) শেখ ইমরান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম ও অপস্) আনিসুজজামান, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) আবির সিদ্দিকী শুভ্র (পিপিএম-সেবা), অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল) সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (বি-সার্কেল) খায়রুল আনাম (বিপিএম-সেবা) এবং সহকারী পুলিশ সুপার (ডি-সার্কেল) মো. আমির হামজা।এ ছাড়া চারজন সহকারী পুলিশ সুপার (শিক্ষানবীশ), জেলার বিভিন্ন থানার অফিসার ইনচার্জ, ফাঁড়ি ও ক্যাম্প ইনচার্জসহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।নতুন পুলিশ সুপারের যোগদানের মধ্য দিয়ে খুলনা জেলার আইন-শৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তা কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা সংশ্লিষ্টদের।
