খুলনা, বাংলাদেশ | ৯ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৫শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  খুলনায় নারীকে গুলি ও কুপিয়ে হত্যা
  শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা জানালেন দাকোপের শিক্ষক ও সংস্কৃতি কর্মী দেবব্রত সরদার
  খুলনায় যুবককে গুলি করে মোবাইল ফোন ছিনতাই
  নগরীতে ট্রেনের ধাক্কায় দুইজনের মৃত্যু
  প্রবাস আয় এক বছরে বেড়েছে ১৭.৩০ শতাংশ
  বাংলাদেশের অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে সহযোগিতা ও সমর্থনের আশ্বাস দিয়েছে যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয়
  ডুমুরিয়ার রংপুর ইউনিয়ন পরিষদের কম্পিউটার উদ্যোক্তা মিলনের অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া।
  ডুমুরিয়ার রংপুর ইউনিয়ন পরিষদের কম্পিউটার উদ্যোক্তা মিলনের অকাল মৃত্যুতে এলাকায়
  খর্নিয়ায় ব্যক্তিগত জমির ওপর জোরপূর্বক ইটের সলিং নির্মাণের অভিযোগ
  ঈদগাঁওয়ে চোলাইমদসহ তিন জনকে কারাদণ্ড 

মার্চেই ২০ হাজার কোটি টাকা ছাপিয়েছে সরকার

[ccfic]

ডেক্স :

সরকার নতুন করে বিপুল অঙ্কের টাকা ছাপিয়েছে বলে জানিয়েছেন গবেষণা প্রতিষ্ঠান পলিসি রিসার্চ ইনস্টিটিউটের (পিআরআই) প্রধান অর্থনীতিবিদ আশিকুর রহমান। তিনি বলেছেন, চলতি বছরের মার্চ মাসেই সরকার বাংলাদেশ ব্যাংক থেকে প্রায় ২০ হাজার কোটি টাকা ঋণ নিয়েছে, যা মূলত ‘হাইপাওয়ার মানি’ বা নতুন ছাপানো টাকা। এর প্রভাবে মূল্যস্ফীতি আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি।গতকাল বৃহস্পতিবার রাজধানীতে পলিসি রিসার্চ ইনস্টিটিউট অব বাংলাদেশ আয়োজিত ‘ইভলভিং গ্লোবাল ল্যান্ডস্কেপ ফর ট্রেড অ্যান্ড গ্রোথ’ শীর্ষক মাসিক সামষ্টিক অর্থনৈতিক পর্যালোচনা অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপনকালে এসব কথা বলেন আশিকুর রহমান। অনুষ্ঠানে সহযোগিতা করে ডিপার্টমেন্ট অব ফরেইন অ্যাফেয়ার্স অ্যান্ড ট্রেড (ডিএফএটি)।প্রবন্ধে আশিকুর রহমান বলেন, মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক উত্তেজনা, বৈশ্বিক নীতিগত অনিশ্চয়তা এবং এলডিসি উত্তরণের চ্যালেঞ্জ—সব মিলিয়ে দেশের অর্থনীতির ওপর বাড়তি চাপ তৈরি হয়েছে। এ পরিস্থিতিতে অর্থনৈতিক সংস্কার থেকে সরে আসা আত্মঘাতী। তিনি ব্যাংক রেজল্যুশন কাঠামো পুনর্বিবেচনার আহ্বান জানান।অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স, বাংলাদেশের (আইসিসিবি) সভাপতি মাহবুবুর রহমান বলেন, গ্যাস ও বিদ্যুৎ সরবরাহের দীর্ঘস্থায়ী অনিশ্চয়তা বিনিয়োগে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। জ্বালানি সংকটের কারণে উদ্যোক্তাদের আস্থা কমছে এবং নতুন বিনিয়োগে তারা সতর্ক অবস্থান নিচ্ছেন।তিনি বলেন, ব্যাংকিং খাতের দুর্বলতা, ঋণপ্রাপ্তির জটিলতা এবং খেলাপি ঋণের ঝুঁকি বিনিয়োগ পরিবেশকে আরও চাপে ফেলছে। উচ্চ মূল্যস্ফীতি এরই মধ্যে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় বাড়িয়েছে। তাই মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে অতিরিক্ত অর্থ সরবরাহ ও অপ্রয়োজনীয় ব্যয় থেকে বিরত থাকতে হবে সরকারকে। পাশাপাশি ব্যাংকিং খাতে শৃঙ্খলা ফেরাতে প্রয়োজনে ব্যাংক একীভূতকরণের মতো কঠোর পদক্ষেপ নেওয়ার সুপারিশ করেন তিনি।আলোচনায় অংশ নিয়ে বিআইজিডির ভিজিটিং রিসার্চ ফেলো খন্দকার সাখাওয়াত আলী বলেন, বাংলাদেশ বর্তমানে অভ্যন্তরীণ ও বৈদেশিক উভয় দিক থেকেই চ্যালেঞ্জের মুখে রয়েছে। দেশে ‘ক্রনি ক্যাপিটালিজম’ বা সখ্যতার পুঁজিবাদ বিনিয়োগ পরিবেশকে ক্ষতিগ্রস্ত করছে। আর্থিক খাতে সুশাসনের ঘাটতি, মানি লন্ডারিংয়ের ঝুঁকি এবং স্বচ্ছতার অভাব পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে।তিনি সতর্ক করে বলেন, বাজেট বাস্তবায়নে অতিরিক্ত টাকা ছাপিয়ে ভর্তুকি দেওয়া হলে মূল্যস্ফীতি আরও বাড়বে, যার সরাসরি প্রভাব পড়বে সাধারণ মানুষের ওপর। একই সঙ্গে কর্মসংস্থানের স্থবিরতাও নতুন ঝুঁকি তৈরি করছে।সভাপতির বক্তব্যে পিআরআইর চেয়ারম্যান জায়েদি সাত্তার বলেন, প্রস্তাবিত অর্থনৈতিক সংস্কারগুলো আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) শর্ত নয়; বরং দেশের অর্থনীতির জন্য ‘জাতীয় অপরিহার্যতা’। এসব সংস্কার বাস্তবায়ন না করলে তা অর্থনীতির জন্য ‘স্ব-আরোপিত ক্ষত’ হয়ে দাঁড়াবে।তিনি মনে করেন, নির্বাচিত সরকারের পক্ষে কঠোর সংস্কার বাস্তবায়নের সক্ষমতা রয়েছে এবং এ ক্ষেত্রে আইএমএফের সমর্থন সহায়ক হতে পারে।অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন অস্ট্রেলিয়ার ডেপুটি হাইকমিশনার ক্লিনটন পোবকে। এ ছাড়া আলোচনায় অংশ নেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক চেয়ারম্যান মুহাম্মদ আবদুল মজিদ এবং মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের পরিচালক তানজিমা মোস্তফা। সমাপনী বক্তব্য দেন পিআরআইর গবেষণা পরিচালক বজলুল এইচ খন্দকার।

আরও সংবাদ

ঈদগাঁওতে ১৬ অক্টোবর থেকে শারদীয়া দুর্গোৎসব শুরু হচ্ছে, প্রতীমার কাজ চলমান  নিজস্ব প্রতিনিধি,ঈদগাঁও  ব্যাপক উৎসাহ উদ্দীপনাপূর্ণ পরিবেশে শুরু হতে যাচ্ছে সনাতনী সম্প্রদায়ের বৃহৎ ধর্মীয় শারদীয়া দুর্গোৎসব। ১৬ অক্টোবর থেকে সারাদেশের ন্যায় ঈদগাঁওতেও অনুষ্ঠিত হতে যাচ্ছে এই উৎসব। জানা যায়, প্রতিবছরের ন্যায় এ বছরও ঈদগাঁও উপজেলার আওতাধীন পাঁচটি ইউনিয়নের সনা তনী সম্প্রদায়ের লোকজন শারদীয়া দুর্গোৎসব পালন করবেন ব্যাপক উৎসাহমুখর পরিবেশে। আর কয়টা দিন পার হতে না হতে বিভিন্ন মন্দিরে সাজসজ্জাসহ ডেকোরেশনের কার্যক্রম শুরু হবে বলেও এক সূত্রে জানায়। তবে কিছু মন্দিরে প্রতীমা তৈরী কাজ প্রায় শেষের দিকে, কিছুতেই প্রতীমা তৈরির কাজ চলছে পুরোদমে। এদিকে ঈদগাঁও উপজেলার জালালাবাদের হিন্দুপাড়া, বাজারের কেন্দ্রীয় কালী মন্দির, ইসলামাবাদের হিন্দুপাড়া,হরিপুর, ঈদগাঁওর পালপাড়া, চৌধুরী পাড়া,বঙ্গিম বাজার এলাকা প্রতিবছর শারদীয়া দুর্গোৎসব অনুষ্ঠিত হয়ে থাকে। সনাতনীদের বৃহৎ ধর্মীয় উৎসবকে ঘিরে নারী পুরুষ,তরুন-তরুনীরা ব্যাপক আনন্দ উল্লাসে মুখরিত হয়ে উঠে। এছাড়াও শারদীয়া দুর্গোৎসব সফল এবং স্বার্থক করতে মন্দির ভিত্তিক নানান কমিটিও গঠন করা হয়।  সূত্রে জানা যায়, এই বছর ঈদগাঁও উপজেলার পাঁচটি ইউনিয়নে শারদীয়া দুর্গোৎসব উপলক্ষে ১৭টিতে প্রতীমা পূজা ও ১২টিতে ঘট পূজা হতে যাচ্ছে।  জালালাবাদের হিন্দুপাড়ার হোমিওপ্যাথিক চিকিৎসক বিকাশ কান্তি দে জানান, প্রতীমা তৈরীর কাজ প্রায় শেষ। আর কিছুদিন পর ডেকোরেশনসহ সাজসজ্জার কাজ শুরু হবে।  ঈদগাঁও চৌধুরী পাড়ার পল্লী চিকিৎসক মিন্টু জানান,শারদীয়া দুর্গোৎসব উপলক্ষে প্রতীমা তৈরীর কাজ চলমান। তবে এখনো শুরু হয়নি সাজসজ্জাসহ সৌন্দর্য্যের কাজ।  ঈদগাঁও উপজেলা পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি সাবেক মেম্বার বাবুল কান্তি দে মুঠোফোনে জানান, এবাবের দুর্গোৎসবে ঈদগাঁও উপজেলায় ১৭টি প্রতীমা পূজা, ১২টি ঘট পূজা অনুষ্ঠিত হবে। ১৬ অক্টোবর থেকে এই শারদীয়া দুর্গোৎসব শুরু হতে যাচ্ছে।

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT