খুলনা, বাংলাদেশ | ১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  আমি যা করছি, তা বেশ কার্যকর : ট্রাম্প
  রানা প্লাজা ট্র্যাজেডির ১৩ বছর আজ
  ক্যাম্পাসে সন্ত্রাসের রাজনীতিকে ফিরতে দেব না : ফরহাদ
  তেলের সংকট আরও তীব্র হতে পারে, বাড়ছে দাম
  মুরগির বাজারে স্বস্তি, মাছ ও মাংসের দাম চড়া
  ছাত্রদল সভাপতির দুঃখপ্রকাশ
  ছাত্রদলকে ছাত্রশিবিরের সাবেক সভাপতির সতর্কবার্তা
  জার্মানিতে পাইপলাইনে তেল রপ্তানি বন্ধের পরিকল্পনা পুতিনের
  মার্চেই ২০ হাজার কোটি টাকা ছাপিয়েছে সরকার
  ইসরায়েল-লেবানন যুদ্ধবিরতি আরও তিন সপ্তাহ বাড়ল : ট্রাম্প

আমি যা করছি, তা বেশ কার্যকর : ট্রাম্প

[ccfic]

ডেক্স :

ইরানের বিরুদ্ধে নেওয়া কঠোর অবস্থান এবং হুমকিগুলো কতটা কার্যকর, সে বিষয়ে বিবিসির প্রশ্নের জবাবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, আমি যা-ই করছি, তা খুব ভালোভাবেই কাজ করছে।বিবিসির উত্তর আমেরিকা সম্পাদক সারাহ স্মিথ এক সংক্ষিপ্ত টেলিফোন আলাপে ট্রাম্পের কাছে জানতে চেয়েছিলেন, এ মাসের শুরুর দিকে তিনি যে বলেছিলেন আজ রাতেই একটি পুরো সভ্যতা ধ্বংস হয়ে যাবে; সেটি কি ইরানের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুমকি ছিল?উত্তরে ট্রাম্প বলেন, বিপরীত পক্ষ এখন যেকোনো মূল্যে একটি চুক্তি করতে মরিয়া হয়ে আছে। সুতরাং আমি যা-ই বলছি বা করছি, তা খুব ভালোভাবেই কাজ করছে। অনেক ধন্যবাদ।ন্যাটো জোটের বিষয়ে ট্রাম্প বলেন, ইরানের সঙ্গে যুদ্ধে যুক্তরাষ্ট্রের ন্যাটোর কোনো প্রয়োজন নেই, তবে তাদের সেখানে থাকা উচিত ছিল।কেন তিনি তাদের যুদ্ধে যোগ দিতে বলেছিলেন এমন প্রশ্নে ট্রাম্প বলেন, কারণ আমি দেখতে চেয়েছিলাম তারা আদৌ এই যুদ্ধে জড়াতে আগ্রহী কি না।যুক্তরাজ্য ও ন্যাটোর প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থন সবসময় রয়েছে উল্লেখ করেন ট্রাম্প। একইসঙ্গে যুক্তরাজ্যের সমালোচনা করে তিনি বলেন, অন্তত ন্যূনতম প্রচেষ্টা বা ভালো কিছু কথা বলা যুক্তরাজ্যের উচিত ছিল।ট্রাম্প দাবি করেন, যুক্তরাজ্যের অনেকেই তার প্রশাসনের কাছে জানিয়েছেন যে, যুদ্ধে অংশগ্রহণ না করার সিদ্ধান্তটি তাদের জন্য ভয়াবহ ভুল ছিল।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT