খুলনা, বাংলাদেশ | ১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  আমি যা করছি, তা বেশ কার্যকর : ট্রাম্প
  রানা প্লাজা ট্র্যাজেডির ১৩ বছর আজ
  ক্যাম্পাসে সন্ত্রাসের রাজনীতিকে ফিরতে দেব না : ফরহাদ
  তেলের সংকট আরও তীব্র হতে পারে, বাড়ছে দাম
  মুরগির বাজারে স্বস্তি, মাছ ও মাংসের দাম চড়া
  ছাত্রদল সভাপতির দুঃখপ্রকাশ
  ছাত্রদলকে ছাত্রশিবিরের সাবেক সভাপতির সতর্কবার্তা
  জার্মানিতে পাইপলাইনে তেল রপ্তানি বন্ধের পরিকল্পনা পুতিনের
  মার্চেই ২০ হাজার কোটি টাকা ছাপিয়েছে সরকার
  ইসরায়েল-লেবানন যুদ্ধবিরতি আরও তিন সপ্তাহ বাড়ল : ট্রাম্প

নির্বাচনে কত সেনা মোতায়েন থাকবে, জানালেন মেজর হাকিমুজ্জামান

[ccfic]

নিজস্ব প্রতিনিধি সাদিয়া আক্তার :মাঠে এখন যে পরিমাণ সেনা সদস্য মোতায়েন আছে, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে এর ৩ গুণ বেশি সদস্য মোতায়েন থাকবে বলে জানিয়েছেন মেজর জেনারেল মো. হাকিমুজ্জামান।শনিবার (১১ অক্টোবর) বিকেলে ঢাকা সেনানিবাসে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সামরিক বাহিনীর সদস্যদের মামলা সংক্রান্ত বিষয়ে ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।মো. হাকিমুজ্জামান বলেন, ‘জাতিকে সর্বোচ্চ ভালো নির্বাচন উপহার দিতে সেনাবাহিনী দৃঢ়প্রতিজ্ঞ।’তিনি বলেন, ‘ফেব্রুয়ারির নির্বাচনে মাঠপর্যায়ে সেনাবাহিনী আরও ৩-৪ শতাংশ হবে। জাতিকে সর্বোচ্চ ভালো নির্বাচন উপহার দিতে সেনাবাহিনী প্রতিশ্রুতিবদ্ধ।’এ সময় গুমের শিকার হওয়া প্রতিটি পরিবারের প্রতি সেনাবাহিনী সহানুভূতিশীল জানিয়ে মো. হাকিমুজ্জামান বলেন, ‘সব অপরাধের বিচারের পক্ষে দৃঢ় অবস্থান সেনাবাহিনী বিচার প্রক্রিয়া ও গুম কমিশনকে সহায়তা করে যাচ্ছে।’তিনি জানান, ৩টি মামলায় ২৫ সেনা কর্মকর্তাকে অভিযুক্ত করা হয়েছে। তাদের মধ্যে অবসরে আছেন ৯ জন, এলপিআরএ একজন, আর বর্তমানে কর্মরত আছেন ১৫ জন। গত ৮ অক্টোবর চার্জশিট দাখিলের পর এলপিআর ও সার্ভিসে থাকা ১৬ জনকে সেনাসদরে সংযুক্ত করা হয়। তাদের ৯ অক্টোবরের মধ্যে সেনাসদরে আসার নির্দেশনা দেওয়া হয়। মেজর জেনারেল কবীর আহাম্মদ ছাড়া বাকি ১৫ জন রেসপন্স করেছেন। তাদের হেফাজতে রাখা হয়েছে। তারা ফ্যামিলি থেকে ডিটাচ আছেন।কবীর আহাম্মদের বিষয়ে মো. হাকিমুজ্জামান বলেন, তিনি ৯ অক্টোবর সকালে বাসা থেকে বের হয়েছেন। এরপর থেকে তিনি মিসিং।

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT