খুলনা, বাংলাদেশ | ১লা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  খুলনা বিশ্ববিদ্যালয়ের ৭ম সমাবর্তনের নিবন্ধনের সময়সীমা ২১ নভেম্বর পর্যন্ত বৃদ্ধি:
  সুনামগঞ্জ পৌরসভার সাবেক চেয়ারম্যান কবি দেওয়ান মমিনুল মউজদ্দীনের ১৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে পুষ্পপমাল্য অর্পণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
  কেশবপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালো একটি কালোমুখো হনুমান।
  ইসলামাবাদে চলন্ত টমটম উল্টে আহত ৩ যাত্রী 
  পাইকগাছা চরমলই যুব সংঘ, ৮ দলীয় নাইট মিনি ফুটবল টুর্নামেন্ট – খেলা অনুষ্ঠিত ।
  ঈদগাঁওতে পুলিশের পৃথক অভিযানে বিভিন্ন মামলায় আটক- ৮ 
  সুনামগঞ্জের সীমান্তে বিজিবি”র অভিযানে ৫ লাখ টাকার উপরে বাংলাদেশী ও ভারতীয় অবৈধ মালামাল আটক
  সুনামগঞ্জ আইডিয়াল একাডেমিতে উৎসবমুখর পরিবেশে বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত
  কয়রায় নাশকতার মামলায় নিষিদ্ধ আওয়ামী লীগের তিন নেতা গ্রেপ্তার
  ঈদগাঁওতে নৈরাজ্য সৃষ্টি, ১২ জনের নাম উল্লেখ করে মামলা : অজ্ঞাতনামায় ৭০ জন

সুনামগঞ্জ আইডিয়াল একাডেমিতে উৎসবমুখর পরিবেশে বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

[ccfic]

সুনামগঞ্জ প্রতিনিধি:-“অপসংস্কৃতির রোধকল্পে সুস্থ সংস্কৃতির চর্চাই আমাদের কাম্য”—এই স্লোগানকে সামনে রেখে সুনামগঞ্জ আইডিয়াল একাডেমির উদ্যোগে উৎসবমুখর পরিবেশে বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।শনিবার সকাল ১০টা থেকে সন্ধ্যা পর্যন্ত সুনামগঞ্জের মাল্লিকপুরস্থ সুনামগঞ্জ আইডিয়াল একাডেমি প্রাঙ্গণে এ প্রতিযোগিতা শুরু হয়।অনুষ্ঠানে প্রধান শিক্ষক নির্মল শুক্ল বৈদ্যের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাখেন সুনামগঞ্জ আইডিয়াল একাডেমির প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল অ্যাডভোকেট আবু হানিফ নোমান।অনুষ্ঠানে নার্সারি, ওয়ান থেকে স্ট্যান্ডার্ড ফাইভ পর্যন্ত বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে।শিক্ষার্থীরা কেরাত, হামদ-নাত, দেশাত্মবোধক গান, ছড়াগান, কবিতা আবৃত্তি, কৌতুক ও একক অভিনয়সহ বিভিন্ন সাংস্কৃতিক বিষয়ে নিজেদের প্রতিভা তুলে ধরে। প্রতিযোগিতাকে ঘিরে শিক্ষার্থী ও অভিভাবকদের উপস্থিতিতে এক আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়।এ সময় শিক্ষার্থীদের সঙ্গে তাদের অভিভাবকরাও উপস্থিত থেকে সন্তানদের উৎসাহ ও অনুপ্রেরণা জোগান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন একাডেমির সহকারী শিক্ষক রায়হানা পারভীন, প্রিয়া দেব, লাকী দাস, রামিনা আক্তার শোভা, শিউলি বেগম, খাদিজা আক্তার ইমাসহ প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষার্থীদের মেধা ও মননশীলতার বিকাশে পড়াশোনার পাশাপাশি সাংস্কৃতিক চর্চার গুরুত্ব অপরিসীম। এ ধরনের আয়োজন শিশুদের সুপ্ত প্রতিভা বিকাশ, আত্মবিশ্বাস বৃদ্ধি, নৈতিক মূল্যবোধ সৃষ্টি এবং দেশীয় সংস্কৃতির প্রতি ভালোবাসা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।তারা আরও বলেন, অপসংস্কৃতির প্রভাব থেকে নতুন প্রজন্মকে দূরে রেখে সুস্থ, সুন্দর ও দেশীয় সংস্কৃতির চর্চায় উদ্বুদ্ধ করতে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর এমন উদ্যোগ অব্যাহত রাখা প্রয়োজন।সার্বিকভাবে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬ পরিণত হয় এক আনন্দমুখর মিলনমেলায়। এ আয়োজন শিক্ষার্থীদের প্রতিভা বিকাশের পাশাপাশি সুস্থ সংস্কৃতি চর্চায় নতুন অনুপ্রেরণা জোগাবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।##কুলেন্দু শেখর দাসসুনামগঞ্জ প্রতিনিধি১৫.১১.২৬

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT