খুলনা, বাংলাদেশ | ১লা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  খুলনা বিশ্ববিদ্যালয়ের ৭ম সমাবর্তনের নিবন্ধনের সময়সীমা ২১ নভেম্বর পর্যন্ত বৃদ্ধি:
  সুনামগঞ্জ পৌরসভার সাবেক চেয়ারম্যান কবি দেওয়ান মমিনুল মউজদ্দীনের ১৯তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে পুষ্পপমাল্য অর্পণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
  কেশবপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালো একটি কালোমুখো হনুমান।
  ইসলামাবাদে চলন্ত টমটম উল্টে আহত ৩ যাত্রী 
  পাইকগাছা চরমলই যুব সংঘ, ৮ দলীয় নাইট মিনি ফুটবল টুর্নামেন্ট – খেলা অনুষ্ঠিত ।
  ঈদগাঁওতে পুলিশের পৃথক অভিযানে বিভিন্ন মামলায় আটক- ৮ 
  সুনামগঞ্জের সীমান্তে বিজিবি”র অভিযানে ৫ লাখ টাকার উপরে বাংলাদেশী ও ভারতীয় অবৈধ মালামাল আটক
  সুনামগঞ্জ আইডিয়াল একাডেমিতে উৎসবমুখর পরিবেশে বার্ষিক সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত
  কয়রায় নাশকতার মামলায় নিষিদ্ধ আওয়ামী লীগের তিন নেতা গ্রেপ্তার
  ঈদগাঁওতে নৈরাজ্য সৃষ্টি, ১২ জনের নাম উল্লেখ করে মামলা : অজ্ঞাতনামায় ৭০ জন

ঈদগাঁওতে নৈরাজ্য সৃষ্টি, ১২ জনের নাম উল্লেখ করে মামলা : অজ্ঞাতনামায় ৭০ জন

[ccfic]

 

নিজস্ব প্রতিনিধি,ঈদগাঁও :-কক্সবাজারের ঈদগাঁওতে হামলা,ভাঙচুর, জন মনে আতঙ্ক সৃষ্টিসহ যানবাহন চলাচলে প্রতি বন্ধকতা সৃষ্টির অভিযোগ উঠেছে। এ ঘটনায় ১২ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরো ৬০ /৭০ জনকে অভিযুক্ত করে ঈদগাঁও থানায় এক লিখিত এজাহার দায়ের করা হয়েছে।এজাহার সূত্র মতে, ৯ নভেম্বর রাতে ঈদগাঁও উপজেলার মাইজ পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পাকা রাস্তার ওপর এ ঘটনা ঘটে। অভিযোগে বলা হয়, রাজনৈতিক পরিচয় ও বিরোধের জেরে অভিযুক্ত ব্যক্তিরা সংঘবদ্ধ হয়ে এলাকায় উত্তেজনা সৃষ্টি, যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা এবং জনসাধারণের মধ্যে আতঙ্ক ছড়ানোর মত কর্মকাণ্ডে জড়িত ছিলেন।এজাহারে আরো উল্লেখ করা হয়, অভিযুক্তদের কর্মকাণ্ডে স্থানীয় জনজীবন ও যানবাহন চলা চল ব্যাহত হয়। এতে এলাকার সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ ও আতঙ্কের সৃষ্টি হয়।অভিযোগকারী এজাহারে অভিযুক্তদের নাম-পরিচয় উল্লেখ করে ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের আবেদন জানিয়েছেন।এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে অভিযোগের সত্যতা, মামলা রুজু কিংবা তদন্তের অগ্রগতি সম্পর্কে ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ এটিএম শিফাতুল মাজদার বলেন, সংঘটিত ঘটনায় ১১ নভেম্বর ঈদগাঁও থানায় একটি মামলা এন্ট্রি হয়েছে। যার নম্বর-৫। তিনি এ মামলায় বদিউল আলম আকাশ এবং ফারুক নামে দুইজন আটক হয়েছে বলে জানান।তবে এ মামলায় নাম উল্লেখ রয়েছে,যুবলীগ নেতা জামিল উদ্দিন শাম,হাসান তারেক নুরুল আক্কাস, ভাদীতলার নুরুল হাকিম নুকি, ছাত্রলীগ নেতা সাইফুল ইসলাম শাকিল,ইব্রাহিম সহ ১২ জন।মামলার তদন্ত কর্মকর্তা ঈদগাঁও থানার এসআই সনক বড়ুয়া জানান, সন্ত্রাস ও ত্রাস সৃষ্টির অভিযোগে দায়েরকৃত এ মামলার অপরাপর আসামিদের আটকের প্রক্রিয়া এগিয়ে চলছে।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT