খুলনা, বাংলাদেশ | ২৮শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৩ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  কেশবপুরে ব্র্যাক কোম্পানির দুূধের ট্রাক মসজিদে ঢুকে ক্ষতিসাধন/আহত ১
  ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে ঈদগাঁওতে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগীতা অনুষ্ঠিত 
  ইসলামপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে আটক দুজনের ৩ মাসের কারাদণ্ড
  ফ্যামিলি কার্ড বাস্তবায়নের লক্ষ্যে মাঠ পর্যায়ের তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের দুই দিনব্যাপী প্রশিক্ষণে: খুলনা জেলা প্রশাসক
  খুলনা মহিলা বিষয়ক অধিদপ্তরের আওতায় নিবন্ধনকৃত স্বেচ্ছাসেবী মহিলা সমিতি সমূহের মধ্যে অনুদানের বিতরণ করেন :খুলনা জেলা প্রশাসক 
  নুসরাতের বাড়িতে হামলার পর জামায়াত আমিরের পোস্ট
  নগরীতে জুলাই স্মৃতিস্তম্ভে আগুনের প্রস্তুতিকালে আটক যুবক
  কেশবপুর হাজী আব্দুল মোতালেব মহিলা  কলেজে অভিভাবক সমাবেশ
  সাগরদাঁড়ী মাইকেল মধুসূদন ইনস্টিটিউশনের শিক্ষকদের লাঞ্চিত/ প্রতিবাদে মানববন্ধন
  বটিয়াঘাটায় দেশব্যাপী নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত :

বটিয়াঘাটায় খাসজমিতে পাকা স্থাপনা নির্মাণের অভিযোগে এলাকাবাসীর সাংবাদিক সম্মেলন

[ccfic]

তরিকুল ইসলাম নিজস্ব প্রতিনিধি:
খুলনার বটিয়াঘাটা উপজেলার বিরাট খেওয়া ঘাট এলাকায় সরকারি খাসজমি দখল করে পাকা স্থাপনা নির্মাণের অভিযোগে বটিয়াঘাটা থানার মোড় বুধবার বেলা বারোটার সময় এক সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়। উক্ত সাংবাদিক সম্মেলন লিখিত বক্তব্য পাঠ করেন আনারতি রায়। লিখিত বক্তব্যে তিনি বলেন, মেহেদী হাসান নামে এক ব্যক্তি। , খেওয়া ঘাট থেকে ভাদাইলবুনিয়া গ্রামের চলাচলের রাস্তার পাশের জায়গা এবং রাস্তার ঢালু অংশের প্রায় ৮ ফুটের মধ্যেও নির্মাণকাজ চলছে।
অভিযোগের ভিত্তিতে সরেজমিনে পরিদর্শনে যান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফজলে রাব্বি। এ সময় বন্দোবস্তের কাগজপত্র দেখে নির্মাণকাজ বন্ধ রাখার নির্দেশ দেন এবং প্রয়োজনীয় কাগজপত্র ও স্কেচ ম্যাপসহ ভূমি অফিসে যোগাযোগ করতে বলেন। তবে স্থানীয়দের দাবি, নির্দেশের পরও নির্মাণকাজ বন্ধ হয়নি।জানা যায়, ৭৩ নম্বর জে.এল. ভাদাইলবুনিয়া মৌজার আর.এস. ১৫৮/১৬২ নম্বর দাগের মোট ১.৫০ একর জমি ৪৫০২/২০১৩ নম্বর দলিলের মাধ্যমে বন্দোবস্তপ্রাপ্তদের নামে রেজিস্ট্রি করা হয়। পরবর্তীতে তাঁরা নামজারি ও সরকারি খাজনা পরিশোধ করে দীর্ঘদিন ধরে জমিটি ভোগদখল করছেন। বন্দোবস্তপ্রাপ্তদের অভিযোগ, তাঁদের জমির সংলগ্ন সরকারি খাসজমি থেকে মাটি উত্তোলন করে কোনো সরকারি অনুমোদন ছাড়াই পাকা স্থাপনা নির্মাণ করা হচ্ছে। পাশাপাশি রাস্তার জায়গা দখল হলে জনসাধারণের চলাচল ও ভবিষ্যৎ রক্ষণাবেক্ষণ ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।এলাকাবাসী ও জনসাধারণ উক্ত নির্মাণাধীন পাকা ঘর বন্ধ করে রাস্তায় চলাচল সহজ করার জোর দাবি জানান।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT