
আবিদুর রহমান আলিফ “ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক” এই স্লোগানকে সামনে রেখে ফ্যামিলি কার্ড বাস্তবায়নের লক্ষ্যে মাঠ পর্যায়ের তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা জেলা সমাজসেবা কার্যালয়ের কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মিজ্ হুরে জান্নাত। স্বাগত বক্তব্য রাখেন জনাব মোঃ হোসেনুর রহমান, উপ-পরিচালক, জেলা সমাজসেবা কার্যালয়। আলোচনা অনুষ্ঠানে শেষে প্রধান অতিথি প্রশিক্ষণার্থীদের হাতে ট্যাব তুলে দেন।
