খুলনা, বাংলাদেশ | ২৮শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৩ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  কেশবপুরে ব্র্যাক কোম্পানির দুূধের ট্রাক মসজিদে ঢুকে ক্ষতিসাধন/আহত ১
  ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে ঈদগাঁওতে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগীতা অনুষ্ঠিত 
  ইসলামপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে আটক দুজনের ৩ মাসের কারাদণ্ড
  ফ্যামিলি কার্ড বাস্তবায়নের লক্ষ্যে মাঠ পর্যায়ের তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের দুই দিনব্যাপী প্রশিক্ষণে: খুলনা জেলা প্রশাসক
  খুলনা মহিলা বিষয়ক অধিদপ্তরের আওতায় নিবন্ধনকৃত স্বেচ্ছাসেবী মহিলা সমিতি সমূহের মধ্যে অনুদানের বিতরণ করেন :খুলনা জেলা প্রশাসক 
  নুসরাতের বাড়িতে হামলার পর জামায়াত আমিরের পোস্ট
  নগরীতে জুলাই স্মৃতিস্তম্ভে আগুনের প্রস্তুতিকালে আটক যুবক
  কেশবপুর হাজী আব্দুল মোতালেব মহিলা  কলেজে অভিভাবক সমাবেশ
  সাগরদাঁড়ী মাইকেল মধুসূদন ইনস্টিটিউশনের শিক্ষকদের লাঞ্চিত/ প্রতিবাদে মানববন্ধন
  বটিয়াঘাটায় দেশব্যাপী নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত :

খুলনা মহিলা বিষয়ক অধিদপ্তরের আওতায় নিবন্ধনকৃত স্বেচ্ছাসেবী মহিলা সমিতি সমূহের মধ্যে অনুদানের বিতরণ করেন :খুলনা জেলা প্রশাসক 

[ccfic]

আবদুর রহমান আলিফ মহিলা বিষয়ক অধিদপ্তরের আওতায় নিবন্ধনকৃত স্বেচ্ছাসেবী মহিলা সমিতি সমূহের মধ্যে বাংলাদেশ মহিলা কল্যাণ পরিষদ অনুমোদিত ২০২৫-২০২৬ অর্থ বছরের অনুদানের চেক বিতরণ অনুষ্ঠান উপ-পরিচালকের কার্যালয়, মহিলা বিষয়ক অধিদপ্তর, খুলনায় অনুষ্ঠিত হয়অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মিজ্ হুরে জান্নাত। অনুষ্ঠানের স্বাগত বক্তব্য রাখেন সুরাইয়া সিদ্দীকা, উপ-পরিচালক (অ: দা:), মহিলা বিষয়ক অধিদপ্তর, খুলনা। এ সময় আরো উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের কর্মকর্তাগণ ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তাগণ। আলোচনা শেষে প্রধান অতিথি নিবন্ধনকৃত স্বেচ্ছাসেবী মহিলা সমিতি সমূহের মধ্যে অনুদানের চেক বিতরণ করেন। পরবর্তীতে মহিলা বিষয়ক অধিদপ্তর, খুলনার আয়োজনে নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধ, বাল্যবিবাহ নিরোধ, মানবপাচার প্রতিরোধ আত্মহত্যা, মাদকাসক্তি এবং সাইবার ক্রাইম প্রতিরোধ বিষয়ক উঠান বৈঠকে জেলা প্রশাসক মহোদয় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নারীদের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে উদ্বুদ্ধকরণ বক্তব্য রাখেন। এ সময় তিনি উপ-পরিচালকের কার্যালয়, মহিলা বিষয়ক অধিদপ্তর, খুলনার ডে-কেয়ার সেন্টার দর্শন করেন।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT