খুলনা, বাংলাদেশ | ২৮শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৩ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  কেশবপুরে ব্র্যাক কোম্পানির দুূধের ট্রাক মসজিদে ঢুকে ক্ষতিসাধন/আহত ১
  ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে ঈদগাঁওতে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগীতা অনুষ্ঠিত 
  ইসলামপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে আটক দুজনের ৩ মাসের কারাদণ্ড
  ফ্যামিলি কার্ড বাস্তবায়নের লক্ষ্যে মাঠ পর্যায়ের তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের দুই দিনব্যাপী প্রশিক্ষণে: খুলনা জেলা প্রশাসক
  খুলনা মহিলা বিষয়ক অধিদপ্তরের আওতায় নিবন্ধনকৃত স্বেচ্ছাসেবী মহিলা সমিতি সমূহের মধ্যে অনুদানের বিতরণ করেন :খুলনা জেলা প্রশাসক 
  নুসরাতের বাড়িতে হামলার পর জামায়াত আমিরের পোস্ট
  নগরীতে জুলাই স্মৃতিস্তম্ভে আগুনের প্রস্তুতিকালে আটক যুবক
  কেশবপুর হাজী আব্দুল মোতালেব মহিলা  কলেজে অভিভাবক সমাবেশ
  সাগরদাঁড়ী মাইকেল মধুসূদন ইনস্টিটিউশনের শিক্ষকদের লাঞ্চিত/ প্রতিবাদে মানববন্ধন
  বটিয়াঘাটায় দেশব্যাপী নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত :

সাগরদাঁড়ী মাইকেল মধুসূদন ইনস্টিটিউশনের শিক্ষকদের লাঞ্চিত/ প্রতিবাদে মানববন্ধন

[ccfic]

পরেশ দেবনাথ, বিশেষ প্রতিনিধি যশোরের কেশবপুরে ঐতিহ্যবাহী সাগরদাঁড়ী মাইকেল মধুসূদন ইনস্টিটিউশনের শিক্ষকদের লাঞ্ছিত করার প্রতিবাদে মানববন্ধন করেছে শিক্ষক ও শিক্ষার্থীরা।বুধবার (১১ নভেম্বর) দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।মানববন্ধনে শিক্ষকদের পক্ষ থেকে জানানো হয়, স্কুলের নিজস্ব জায়গায় থাকা দোকানঘর ভাড়া সংক্রান্ত একটি বৈঠক চলছিল। বৈঠক চলাকালে কয়েকজন বহিরাগত জোরপূর্বক সভায় ঢুকে পড়ে এবং কয়েকজন শিক্ষককে লাঞ্ছিত করে। এ ঘটনায় বিদ্যালয়ের স্বাভাবিক পরিবেশ নষ্ট হয়েছে বলে অভিযোগ করেন তারা।এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌতম দত্ত বলেন, “বিদ্যালয়ের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে মিটিং চলাকালে বহিরাগতরা এসে যে আচরণ করেছে তা অত্যন্ত নিন্দনীয়। আমরা শিক্ষকরা নিরাপত্তাহীনতায় ভুগছি। আমরা এর সুষ্ঠু বিচার চাই।”মানববন্ধনে বিদ্যালয়ের শিক্ষার্থী ও অন্যান্য শিক্ষকরা উপস্থিত ছিলেন। তারা অবিলম্বে দোষীদের চিহ্নিত করে শাস্তির দাবি জানান এবং বিদ্যালয়ের সম্পত্তি রক্ষায় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শেখ ফিরোজ আহমেদ বলেন, “সাগরদাঁড়ী মাইকেল মধুসূদন ইনস্টিটিউশনে শিক্ষক লাঞ্ছনার ঘটনাটি আমি শুনেছি। বিষয়টি খুবই দুঃখজনক। একটি শিক্ষা প্রতিষ্ঠানে এ ধরনের ঘটনা কোনোভাবেই কাম্য নয়।” তিনি আরও বলেন, “আমরা প্রধান শিক্ষকের কাছ থেকে লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।”বিদ্যালয়ের জায়গায় দোকান ভাড়া সংক্রান্ত বিষয়ে নিয়ম-নীতির বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। ম্যানেজিং কমিটি ও প্রশাসনের সাথে আলোচনা করে সমস্যার সমাধান ১১/১১/২৬

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT