খুলনা, বাংলাদেশ | ২৮শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৩ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  কেশবপুরে ব্র্যাক কোম্পানির দুূধের ট্রাক মসজিদে ঢুকে ক্ষতিসাধন/আহত ১
  ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে ঈদগাঁওতে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগীতা অনুষ্ঠিত 
  ইসলামপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে আটক দুজনের ৩ মাসের কারাদণ্ড
  ফ্যামিলি কার্ড বাস্তবায়নের লক্ষ্যে মাঠ পর্যায়ের তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের দুই দিনব্যাপী প্রশিক্ষণে: খুলনা জেলা প্রশাসক
  খুলনা মহিলা বিষয়ক অধিদপ্তরের আওতায় নিবন্ধনকৃত স্বেচ্ছাসেবী মহিলা সমিতি সমূহের মধ্যে অনুদানের বিতরণ করেন :খুলনা জেলা প্রশাসক 
  নুসরাতের বাড়িতে হামলার পর জামায়াত আমিরের পোস্ট
  নগরীতে জুলাই স্মৃতিস্তম্ভে আগুনের প্রস্তুতিকালে আটক যুবক
  কেশবপুর হাজী আব্দুল মোতালেব মহিলা  কলেজে অভিভাবক সমাবেশ
  সাগরদাঁড়ী মাইকেল মধুসূদন ইনস্টিটিউশনের শিক্ষকদের লাঞ্চিত/ প্রতিবাদে মানববন্ধন
  বটিয়াঘাটায় দেশব্যাপী নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত :

দুই মাস পর আটক: ডুমুরিয়ায় নাশকতা মামলায় আ.লীগ নেতা আসলাম গ্রেপ্তার

[ccfic]

,এম,ফিরোজ, ডুমুরিয়া। নাশকতার মামলায় একের পর এক আওয়ামী লীগ নেতাকর্মী পুলিশের জালে! এবার প্রায় দুই মাস আত্মগোপনে থাকার পর খুলনার ডুমুরিয়া উপজেলার রঘুনাথপুর গ্রামের আওয়ামী লীগ নেতা আসলাম ফকিরকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১০ নভেম্বর) রাতে অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়। বুধবার (১১ নভেম্বর) তাঁকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।রঘুনাথপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই মনিরুল ইসলাম আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, বেশ কিছুদিন আত্মগোপনে থাকা আসলাম ফকিরকে গত রাতে আটক করা হয়েছে। তাঁর বিরুদ্ধে নাশকতার মামলা রয়েছে। বুধবার তাঁকে জেলহাজতে পাঠানো হয়েছে।পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, ডুমুরিয়া থানায় সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯-এর ৬, ৭, ৮, ৯ ও ১০ ধারায় দায়ের করা মামলার নম্বর ১৮, তারিখ ২১ সেপ্টেম্বর ২০২৬। মামলার বাদী ২ নম্বর রঘুনাথপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আব্দুর রব আকুঞ্জি।পুলিশের অভিযোগ, উপজেলার কোমরাইল গ্রামের একটি বাগানবাড়িতে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা জড়ো হয়ে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে শপথ গ্রহণ করেন। ওই ঘটনার সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে আসলাম ফকিরকে আটক করা হয়েছে।এর আগে একই মামলায় খুলনা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক জেলা পরিষদ সদস্য সরদার আবু সালেহসহ আরও চারজনকে আটক করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।মামলার তদন্তকারী কর্মকর্তা কাজী মো. হাসান জানান, এ মামলায় মোট ছয়জনকে আটক করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT