খুলনা, বাংলাদেশ | ২২শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ | ৭ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  ঈদগাঁও আন নূর একাডেমির বার্ষিক পুরুস্কার বিতরন ও আলোচনা সভা অনুষ্ঠিত 
  খুলনায় এবার নিউ অ্যাপোলো ডায়াগনস্টিক সেন্টারে হামলা-ভাঙচুর 
  মুকসুদপুরে ৭৮৫ পিস ইয়াবা ও ৩০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতা
  মুকসুদপুরে ৭৮৫ পিস ইয়াবা ও ৩০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতা
  সুন্দরবনের কুখ্যাত ডাকাত জোনাব বাহিনীর প্রধান জোনাব আলী গ্রেফতার
  তরিকুল হত্যা: মাদক ও ঘেরের চাঁদা নিয়ে বিরোধের সন্দেহ জিজ্ঞাসাবাদের জন্য ছয়জনকে নেওয়ার তথ্য, হত্যাকারীদের এক সপ্তাহে গ্রেপ্তারের দাবি এমপির
  কেশবপুরে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর শুভউদ্বোধন করা হয়েছে
  কেশবপুরের মঙ্গলকোট বাজার রংধনুএকাডেমিতে ফলদ গাছের চারা বিতরণ
  ঢাকার মহাসমাবেশে অংশ দিতে ঈদগাঁওর পাঁচ ইউনিয়নের গ্রাম পুলিশের যাত্রা
  ডুমুরিয়ায় দুর্বৃত্তের গুলিতে নিহত তরিকুলের শোকাহত পরিবারের পাশে রংপুর ও রঘুনাথপুরের দুই চেয়ারম্যান

ঈদগাঁও আন নূর একাডেমির বার্ষিক পুরুস্কার বিতরন ও আলোচনা সভা অনুষ্ঠিত 

[ccfic]

এম আবু হেনা সাগর, ঈদগাঁও :-ঈদগাঁও উপজেলার অন্যতম আলোকিত শিক্ষা প্রতিষ্ঠান আন নূর একাডেমী (বিশেষায়িত মাদ্রাসা)য় বার্ষিক পুরুস্কার বিতরন, আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ৭ নভেম্বর (শনিবার) সকাল সাড়ে ১১টায় একা ডেমীর ক্যাম্পাসে পরিচালক এস ইউ এম জাহে দুল ইসলামের সভাপতিত্বে কুরআন তেলোয়াত ও ইসলামী সংগীতের মধ্যদিয়ে আলোচনা সভা সূচনা হয়।একাডেমির সুপার মোহাম্মদ ইসমাইল, শিক্ষক মিনহাজ উদ্দিনের যৌথ পরিচালনায় পুরুস্কার বিতরন অনুষ্ঠানে শুরুতে স্বাগত বক্তব্য রাখেন একাডেমির ব্যবস্থাপনা পরিচালক গিয়াস উদ্দিন। এতে বক্তব্য রাখেন, জামায়াত মনোনীত ঈদগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী লায়েক ইবনে ফাজেল, বিএনপি নেতা হামিদুল হক,এজি লুৎফর কবির আদর্শ আলিম মাদ্রাসা সাবেক উপাধ্যক্ষ আবদু রহমান, মেহেরঘোনা আবু বক্কর (রা:) দাখিল মাদ্রাসার সুপার মোর্শেদুর রহমান, অভিভাবক মোহাম্মদ ফাহাদ ও হাফেজ বজল।উপস্থিত ছিলেন, ঈদগাঁও অনলাইন প্রেস ক্লাবের যুগ্ন সাধারণ সম্পাদক এম আবু হেনা সাগর, ব্যবসায়ী সিরাজুল ইসলাম, অভিভাবক নুরুল ইসলাম,হারুনর রশিদ,শাহ জাহান মনির, আলী হোসাইন জিসান,মোহাম্মদ তৈয়বসহ শিক্ষক-শিক্ষিকা এবং অসংখ্য ছাত্র-ছাত্রী। আলোচনা সভা শেষে ক্রীড়া,সাংস্কৃতিক, বার্ষিক পরীক্ষায় মূল্যায়নসহ বিভিন্ন ইভেন্ট উত্তীর্ণ ছাত্র-ছাত্রীদের মাঝে পুরুস্কার বিতরন করা হয়। বক্তারা ছাত্রছাত্রীদেরকে মোবাইল থেকে দূরে রাখার পরামর্শ প্রদান করেন। সোস্যাল মিডিয়ার এ যুগে সতর্ক থাকা ছাড়া কোন উপায় নেই। কারণ, আজকাল অসংলগ্ন ও নোংরা কন্টেন্ট দিয়ে ভরা। যা অতি সহজে আপনার সন্তানকে খারাপ পথে নিয়ে যেতে পারে।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT