খুলনা, বাংলাদেশ | ২৩শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ | ৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  ঈদগাঁও আন নূর একাডেমির বার্ষিক পুরুস্কার বিতরন ও আলোচনা সভা অনুষ্ঠিত 
  খুলনায় এবার নিউ অ্যাপোলো ডায়াগনস্টিক সেন্টারে হামলা-ভাঙচুর 
  মুকসুদপুরে ৭৮৫ পিস ইয়াবা ও ৩০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতা
  মুকসুদপুরে ৭৮৫ পিস ইয়াবা ও ৩০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতা
  সুন্দরবনের কুখ্যাত ডাকাত জোনাব বাহিনীর প্রধান জোনাব আলী গ্রেফতার
  তরিকুল হত্যা: মাদক ও ঘেরের চাঁদা নিয়ে বিরোধের সন্দেহ জিজ্ঞাসাবাদের জন্য ছয়জনকে নেওয়ার তথ্য, হত্যাকারীদের এক সপ্তাহে গ্রেপ্তারের দাবি এমপির
  কেশবপুরে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর শুভউদ্বোধন করা হয়েছে
  কেশবপুরের মঙ্গলকোট বাজার রংধনুএকাডেমিতে ফলদ গাছের চারা বিতরণ
  ঢাকার মহাসমাবেশে অংশ দিতে ঈদগাঁওর পাঁচ ইউনিয়নের গ্রাম পুলিশের যাত্রা
  ডুমুরিয়ায় দুর্বৃত্তের গুলিতে নিহত তরিকুলের শোকাহত পরিবারের পাশে রংপুর ও রঘুনাথপুরের দুই চেয়ারম্যান

তরিকুল হত্যা: মাদক ও ঘেরের চাঁদা নিয়ে বিরোধের সন্দেহ জিজ্ঞাসাবাদের জন্য ছয়জনকে নেওয়ার তথ্য, হত্যাকারীদের এক সপ্তাহে গ্রেপ্তারের দাবি এমপির

[ccfic]

জি,এম,ফিরোজ, ডুমুরিয়া:-খুলনার ডুমুরিয়ায় বিএনপি নেতার ছেলে শেখ তরিকুল ইসলাম (৩৭) হত্যাকাণ্ডের রহস্য ক্রমেই ঘনীভূত হচ্ছে। মাদক কারবার, ঘেরের চাঁদা দাবি, সরকারি খাল দখল ও স্থানীয় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিরোধের নানা আলোচনা সামনে আসছে। তবে হত্যার প্রকৃত কারণ ও জড়িতদের পরিচয় এখনো নিশ্চিত করতে পারেনি পুলিশ। এদিকে জিজ্ঞাসাবাদের জন্য ছয়জনকে নেওয়ার তথ্য পাওয়া গেছে। ডিবি পুলিশের অভিযানও অব্যাহত রয়েছে।বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরে রামকৃষ্ণপুর-আনছারাবাদ সড়কের আব্দুল গফ্ফার সানার চায়ের দোকানে ঢুকে মুখোশ ও হেলমেট পরা দুই যুবক তরিকুলকে গুলি করে হত্যা করে। তারা পালসার মোটরসাইকেলে এসে কৌশলে তাঁর এক সহযোগীকে দোকানের বাইরে পাঠিয়ে এ হামলা চালায়।জিজ্ঞাসাবাদের জন্য নেওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন শাহন গাজী (১৯), মোমিন গাইন (২৬), সাদিক শানা (১৮), থুকড়া গ্রামের রাতুল গাজী (২৫), সজল বিশ্বাস (২৬) ও তাঁর স্ত্রী রাবেয়া বেগম (২২)। তবে তাঁদের কারও হত্যাকাণ্ডে জড়িত থাকার বিষয়টি নিশ্চিত হয়নি।এদিকে পুলিশ সুপার সরকার ওমর ফারুক এবং অতিরিক্ত পুলিশ সুপার সরকার খাইরুল আনম ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় তাঁরা প্রকৃত হত্যাকারীদের শনাক্ত ও দ্রুত গ্রেপ্তারে প্রয়োজনীয় অভিযান পরিচালনার নির্দেশ দেন। ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার হাফিজুর রহমানকে এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা হয়। নিহতের বাবা শেখ আব্দুল সালামকে আশ্বস্ত করে অতিরিক্ত পুলিশ সুপার বলেন, প্রকৃত হত্যাকারীদের দ্রুত আটক করা হবে, তাঁকে চিন্তা করতে হবে না।শুক্রবার বিকেলে থুকড়া আলিয়া মাদ্রাসা মাঠে তরিকুলের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় খুলনা-৫ আসনের সংসদ সদস্য আলী আজগর লবি হত্যাকারীদের এক সপ্তাহের মধ্যে গ্রেপ্তারের দাবি জানান। অন্যথায় প্রশাসনের কর্মকর্তাদের বদলির ঘোষণা দেন তিনি। একই সঙ্গে ডুমুরিয়া-ফুলতলা এলাকায় মাদক নির্মূলে প্রশাসন ও স্থানীয়দের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক শেখ সরোয়ার হোসেনও মাদক কারবারিদের বিরুদ্ধে ব্যবস্থা এবং প্রকৃত হত্যাকারীদের গ্রেপ্তারের দাবি জানান। তিনি বলেন, কোনো নির্দোষ ব্যক্তিকে হয়রানি না করে প্রকৃত অপরাধীদের আইনের আওতায় আনতে হবে।দুই কন্যাসন্তানের জনক তরিকুলের বড় মেয়ে তাসমিন খাতুনের বর্তমানে টেস্ট পরীক্ষা চলছে। ছোট মেয়ের নাম তাহারা খাতুন। বাবার এমন আকস্মিক মৃত্যুতে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।এ প্রতিবেদন লেখা পর্যন্ত মামলার সর্বশেষ অবস্থা নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ জানিয়েছে, জিজ্ঞাসাবাদ শেষে হত্যাকাণ্ডের বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হবে।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT