খুলনা, বাংলাদেশ | ২১শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ | ৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  ডুমুরিয়ায় চায়ের দোকানে ঢুকে যুবককে গুলি করে হত্যানিহত তরিকুল রংপুর ইউনিয়ন বিএনপি সভাপতির ছেলে; ঘটনাস্থলে থানা পুলিশ ও জেলা ডিবির তদন্ত চলছে!!
  ধামইরহাটে ঘাতক ট্রাকের ড্রাইভার কেড়ে নিলো এক তরুনের প্রাণ
  প্রথম আলোর সেরা প্রতিনিধি নির্বাচিত ইমতিয়াজ, কয়রা উপজেলা প্রেসক্লাবের অভিনন্দন ও শুভেচ্ছা
  বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাযা ও দাফনে মুক্তিযোদ্ধাদের অসম্মানের প্রতিবাদে সুনামগঞ্জে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত
  ঈদগাঁওতে সরকারী কর্মকর্তা ও স্থানীয় সরকার প্রতিনিধিদের নিয়ে সংলাপ অনুষ্ঠিত 
  খুলনা স্টেডিয়াম ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬-২৭’ সিজন-২-এর শুভ উদ্বোধন করেন :প্রধানমন্ত্রী তারেক রহমান
  রাজনৈতিক ক্ষতি হলেও ইরানে হামলা জরুরি ছিল: ট্রাম্প
  মোংলা বন্দরে ৪ হাজার ৬৮ কোটি টাকার প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন
  
  মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী, স্বাগত জানালেন মন্ত্রী-এমপিরা

ঈদগাঁওর গ্রামীন সড়কে চলাচলে চরম ঝুঁকি : দূর্ঘটনার আশংকা

[ccfic]

 

 

নিজস্ব প্রতিনিধি,ঈদগাঁও :-কক্সবাজারের ঈদগাঁওয়ের গ্রামীন সড়কে চলা চলে চরম ঝুঁকিতে পরিণত হয়ে পড়ে। যেকোন মুহুর্তে দূঘটনায় আশংকায় স্থানীয় পথচারীরা। জানা যায়, ঈদগাঁও ইউনিয়নের একমাত্র জন গুরুত্বপূর্ণ সড়ক হলো মধ্যম এবং দক্ষিণ মাইজ পাড়ার গ্রামীন সড়কটি। উক্ত সড়কের মোবাইল টাওয়ারের একটু অদূরে মোস্তাকের দোকানের সামনে বড় গাছের টুকরা, টিনের চালের একটি অংশ গ্রাম্য চলাচল সড়কের উপরে রয়েছেন মাসাধিকেরও বেশিসময় ধরে। সরানোর কোন উদ্যোগই নেই।দেখা যায়, উক্ত সড়ক দিয়ে বৃহৎ মাইজ পাড়ার লোকজন,স্থানীয় মাদ্রাসাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আসা যাওয়া করে যাচ্ছেন অসংখ্য ছাত্র-ছাত্রী। এছাড়া সড়ক দিয়ে ছোট-বড় হরেক রকমের যানবাহন চলাচল করে থাকেন। অথচ উক্ত স্থানটি চরম ঝুঁকিতে রয়েছে। রাত্রিকালীন সময়ে যানবাহন চলাচলে দূঘটনায় আশংকায় স্থানীয় লোকজন। উক্ত পয়েন্টে সড়কের দুপাশে গাছের টুকরা আর টিনের চাল চলাচল সড়কে।প্রাপ্ত তথ্য মতে, দীর্ঘসময় ধরে সড়কে এমনভাবে টিনের চাল এবং দুইপাশে গাছের টুকরা থাকায় স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করলেও প্রতিবাদ করার সাহস পাচ্ছেনা। মাসাধিক পূর্বে ঝড়ো হাওয়া ও বৃষ্টিপাতে গাছ ভেঙে মোস্তাকের দোকানের পড়ে যায়। এতে এক টমটম চালক গুরুতর আহত হয়েছিল। সে থেকে সড়কের পাশে এ অবস্থায় রয়েছে। এলাকার মেম্বার বজলুল রশিদ গাছ ও টিনের চালের মালিকের সাথে এ বিষয়ে যোগাযোগ করা হবে বলেও জানায়।স্থানীয় পথচারীরা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের নিকট জরুরী হস্তক্ষেপ কামনা করে বলেন, গ্রামীন সড়কের উপর থাকা টিনের চাল ও গাছের টুকরা সরিয়ে জন ও যানবাহন চলাচলের সুযোগ সৃষ্টি করে দেওয়া হোক।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT