খুলনা, বাংলাদেশ | ১৯শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ | ৪ঠা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  সুন্দরবনে কোস্ট গার্ডের পৃথক অভিযানে অস্ত্র-গোলাবারুদ উদ্ধার, ডাকাতদের কবল থেকে ৫ জেলে জীবিত উদ্ধার
  কেশবপুরে জাতীয় দৈনিক অগ্রযাত্রা প্রতিদিন পত্রিকার প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
  ডুমুরিয়ায় জলদস্যু আব্দুর রহমানের বাড়িতে অভিযান, পরিত্যক্ত পাইপগান উদ্ধার
  মাননীয় প্রধানমন্ত্রীর খুলনা জেলায় আগমন উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে বিভিন্ন স্থান পরিদর্শন: খুলনা জেলা পুলিশ সুপার
  সাতক্ষীরার কালীগঞ্জে ১০০ বোতল উইনকেরেক্সসহ দুই মাদক কারবারি গ্রেফতার
  কাশিয়ানীতে ১ হাজার ৩৮০ পিস ইয়াবা ও ৭০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার।
  মাদক সংক্রান্ত বিরোধে খুলনায় যুবককে চাপাতি দিয়ে কুপিয়ে জখম
  নতুন গ্যাসকূপের সন্ধান, মজুদ ৯৭.৬৯ বিলিয়ন ঘনফুট
  খুলনার রূপসা নদী থেকে দুই ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার 
  আশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, টিয়ারশেল নিক্ষেপআশুলিয়ায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, টিয়ারশেল নিক্ষেপ

বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বিল ডাকাতিয়া খুলনার দুঃখ, জলাবদ্ধতা নিরসনে নেই কার্যকর উদ্যোগ।বছরের পর বছর পানিবন্দী কয়েক লাখ মানুষ, কৃষি ও মৎস্য উৎপাদন ব্যাহত, কচুরিপানায় অস্তিত্ব হারাচ্ছে খাল-বিল

[ccfic]

অনুপম মল্লিক, ডুমুরিয়া, খুলনা থেকে:- খুলনা জেলার বিল ডাকাতিয়া যেন আজ এ অঞ্চলের মানুষের দুঃখ-দুর্দশার প্রতীক। বছরের পর বছর পেরিয়ে গেলেও জলাবদ্ধতার অভিশাপ থেকে মুক্তি মেলেনি এ অঞ্চলের কয়েক লাখ মানুষের। নির্বাচনের সময় জনপ্রতিনিধিরা নানা প্রতিশ্রুতি দিলেও জলাবদ্ধতা নিরসন ও জনদুর্ভোগ লাঘবে কার্যকর উদ্যোগের সুফল আজও দৃশ্যমান নয়। ফলে কৃষি, মৎস্য উৎপাদন, যোগাযোগব্যবস্থা ও স্বাভাবিক জীবনযাত্রা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।একসময় যে জনপদ ছিল সোনালি ধানের ক্ষেত, সবুজ ফসল আর প্রাণবন্ত গ্রামীণ অর্থনীতির পরিচায়ক, সেখানে এখন বিস্তীর্ণ এলাকা পানির নিচে। জলাবদ্ধতার কারণে অনেক স্থানে ধান, গম ও শাকসবজির চাষ ব্যাহত হচ্ছে। কৃষিনির্ভর পরিবারগুলো হারাচ্ছে জীবিকার অবলম্বন। অন্যদিকে, বিলের খাল ও জলপথগুলো কচুরিপানা ও বিভিন্ন জলজ আগাছায় এমনভাবে ঢেকে গেছে যে অনেক স্থানে নৌযান চলাচলও দুঃসাধ্য হয়ে পড়েছে।সরেজমিনে বিল ডাকাতিয়ার বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, বিস্তীর্ণ জলরাশির ওপর কচুরিপানার ঘন আস্তরণ। কোথাও কোথাও পানির স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে। অথচ এসব কচুরিপানা ও আগাছা অপসারণে কার্যকর উদ্যোগের অভাব নিয়ে স্থানীয় বাসিন্দাদের মধ্যে রয়েছে ক্ষোভ ও হতাশা। তাঁদের প্রশ্ন, এত জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ থাকা সত্ত্বেও দীর্ঘদিনের এই দুর্ভোগের স্থায়ী সমাধান হচ্ছে না কেন?শুধু কৃষিই নয়, জলাবদ্ধতা ও কচুরিপানার বিস্তারে ক্ষতিগ্রস্ত হচ্ছে মৎস্যসম্পদও। মাছের স্বাভাবিক বিচরণ ও উৎপাদন ব্যাহত হওয়ায় জীবিকা হারানোর শঙ্কায় র�

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT