খুলনা, বাংলাদেশ | ১৬ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ | ১লা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  মেহেরঘোনা ও ঈদগাঁও রেঞ্জের যৌথ অভিযান : ৮১ ঘনফুট সেগুন কাঠ উদ্ধার 
  খুলনার শিপইয়ার্ডে অস্ত্রসহ আশিক বাহিনীর শুটার জনি গ্রেফতার
  বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, রূপ নিতে পারে ঘূর্ণিঝড়ে
  নগরীতে দুর্বৃত্তের ধারালো অস্ত্রের আঘাতে যুবকের মৃত্যু
  এইচএসসিতে সবচেয়ে বেশি ফেল ইংরেজি ও আইসিটিতে
  একসঙ্গে খুলনা রেঞ্জের ২৮ পুলিশ কর্মকর্তা ও সদস্যকে প্রত্যাহার
  রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু
  বিকল্প অর্থায়নে জাপানের সহযোগিতা চায় বাংলাদেশ বাংলাদেশ
  খুলনায় বিদেশি পিস্তল ও গুলিসহ আশিক গ্রুপের দুই অস্ত্রধারী গ্রেফতার
  তুরাগ নদে ভাসছিল বিমান বাহিনীর সাবেক কর্মকর্তার মরদেহ

ডুমুরিয়ায় ভ্যানচালককে কুপিয়ে ভ্যান ছিনতাইখুলনা মেডিকেলে চিকিৎসাধীন চালক, ছিনতাইকারী গ্রেপ্তার ও ভ্যান উদ্ধারের দাবি

[ccfic]

 

জি. এম. ফিরোজ, ডুমুরিয়া (খুলনা): –খুলনার ডুমুরিয়ায় যাত্রীর ছদ্মবেশে ভ্যানে উঠে চালককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে ভ্যানগাড়ি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। গতকাল রাত আনুমানিক ১০টার দিকে কপালিয়া বাজার থেকে মান্দ্রা যাওয়ার পথে এ হামলার শিকার হন ভ্যানচালক মোঃ আব্দুল সরদার।স্থানীয় সূত্রে জানা যায়, ঘোষবাড়ি পার হওয়ার পর এক যাত্রী তাঁকে ডান পাশের রাস্তা দিয়ে নলডাঙ্গার দিকে যেতে বলেন। কিছুদূর যাওয়ার পর ওই ব্যক্তি ধারালো অস্ত্র দিয়ে আব্দুল সরদারকে কুপিয়ে তাঁর ভ্যান নিয়ে পালিয়ে যান। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে প্রথমে কপালিয়া বাজার ডায়াগনস্টিক সেন্টারে এবং পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন।দরিদ্র ভ্যানচালকের জীবিকার একমাত্র অবলম্বন ছিনতাইয়ের ঘটনায় এলাকায় ক্ষোভ দেখা দিয়েছে। এলাকাবাসীর দাবি, দ্রুত ছিনতাইকারীকে গ্রেপ্তার করে ভ্যানটি উদ্ধার করতে হবে এবং এলাকায় অপরাধ দমনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও তৎপর হতে হবে।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT