
(রামু) কক্সবাজার প্রতিনিধি:-
কক্সবাজারের রামু উপজেলার ঈদগড়ে বন্য হাতির আক্রমণে মোঃ আব্দুর রশিদ প্রকাশ কুইল্লা (৫৮) নামে এক কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল ৭টার দিকে ঈদগড়ের কেলাগুনা নামক স্থানে এ ঘটনা ঘটে। নিহত আব্দুর রশিদ ঈদগড় চরপাড়া মুক্তাতলী এলাকার বাসিন্দা।স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় আব্দুর রশিদ ধানক্ষেত পাহারা দিচ্ছিলেন। এ সময় একটি বন্য হাতি এসে তাঁকে আক্রমণ করে। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।ঘটনার সত্যতা নিশ্চিত করে ঈদগড় বনবিট কর্মকর্তা আমিনুল ইসলাম ও ঈদগড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জসীম উদ্দিন জানান, বন্য হাতির আক্রমণে ওই কৃষকের মৃত্যু হয়েছে।এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পাশাপাশি বন্য হাতির আক্রমণ থেকে জানমাল রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।
