খুলনা, বাংলাদেশ | ১৪ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  মুসলিম হওয়ায় থানায় নিয়ে নির্যাতন, দিল্লি পুলিশের বিরুদ্ধে অভিযোগ
  মেয়েকে ধর্ষণের দায়ে সৎ বাবার মৃত্যুদণ্ড
  আদানি-আইপিপির কাছে জিম্মি দেশের বিদ্যুৎ খাত
  ভারতে ইলিশ রপ্তানি বন্ধে লিগ্যাল নোটিস
  টিকাকেন্দ্র ভাঙচুরের ঘটনায় সরকার বিব্রত, তদন্তের ভিত্তিতে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা
  শরতের শুভ্রতায় সেজেছে পদ্মাপাড়, কাশফুল দেখতে মানুষের ঢল
  নাপা ছাড়া মিলছে না ডেঙ্গুর চিকিৎসা
  নাপা ছাড়া মিলছে না ডেঙ্গুর চিকিৎসা
  কয়রায় উপজেলা সিএসও নেটওয়ার্কের প্রকল্প অবহিতকরণ সভা
  রিজভীর সঙ্গে মিতুলের সৌজন্য সাক্ষাৎ, আড়ংঘাটার নানা সমস্যা তুলে ধরলেন।

বটিয়াঘাটা উপজেলার আজকের শিক্ষার্থী আগামী দিনে দেশের ভবিষ্যৎ, কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে: প্রধান অতিথি জেলা প্রশাসক – হুরে জান্নাত

[ccfic]

নিজস্ব প্রতিনিধি:আবিদুর রহমান আলিফ,

খুলনা জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মিজ হুরে জান্নাত বলেছেন, শিক্ষাই জাতির মেরুদন্ড । যে জাতি যত শিক্ষিত, সে জাতি তত উন্নত । শিক্ষার্থীদের পুঁথিগত শিক্ষার পাশাপাশি কারিগরি, সাংস্কৃতিক চর্চা, খেলাধুলা ও নৈতিক শিক্ষা গ্ৰহন করতে হবে । আজকের শিক্ষার্থী আগামী দিনে পরিবার, সমাজ ও রাষ্ট্রের ভবিষ্যত । বিশেষ করে মেয়ে সন্তানদের যত্ন নিয়ে শিক্ষিত করে গড়ে তুলতে হবে । তিনি আরো বলেন, লেখাপড়া শিখে শুধু শিক্ষিত হলে হবে না, লেখাপড়া শিখে নিজেকে আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে হবে । বটিয়াঘাটা উপজেলা প্রশাসনের আয়োজনে গতকাল সোমবার বেলা ১১ টায় এসএসসি পরীক্ষা -২০২৬ এ জিপিএ ৫ ও প্রাথমিক পরীক্ষায় বৃত্তিপ্রাপ্ত -২০২৫ এর ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা অনুষ্ঠান ও নারী ফুটবল খেলোয়াড়দের মাঝে বাইসাইকেল ও ট্রাউজার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তৃতায় এ কথা গুলো বলেন । উপজেলা নির্বাহী অফিসার থান্দার কামরুজ্জামান’র সভাপতিত্বে ও সহকারী কমিশনার (ভূমি) শোয়েব শাত-ঈল ইভান’র সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রাণীসম্পদ অফিসার ডাঃ তরিকুল ইসলাম, কৃষি অফিসার কৃষিবিদ আবু বকর সিদ্দিক, সিনিয়র মৎস্য অফিসার মোঃ সেলিম সুলতান, থানা অফিসার ইনচার্জ (তদন্ত)‌ মোঃ শরীফুজ্জামান, মাধ্যমিক শিক্ষা অফিসার জাহিদুর রহমান । প্রাথমিক শিক্ষা অফিসার শেখ আব্দুর রব’র স্বাগত বক্তব্য অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পরিবার পরিকল্পনা কর্মকর্তা তাহসিন রেজা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সেলিম মিয়া, সমাজ সেবা অফিসার নিগার সুলতানা, সমবায় কর্মকর্তা মোঃ ফরিদ আহমেদ, মহিলা বিষয়ক কর্মকর্তা বিপাশা দেবী তনু, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আবু বকর মোল্লা, সহকারী প্রকৌশলী অভিজিৎ চক্রবর্তী, আনসার ভিডিপি কর্মকর্তা নিরব বিশ্বাস,বটিয়াঘাটা প্রেস ক্লাব সাধারণ সম্পাদক সোহরাব মুন্সী, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইন্দ্রজিৎ টিকাদার, কোষাধ্যক্ষ গাজী তরিকুল, সাংগঠনিক সম্পাদক পরাগ রায়, দপ্তর সম্পাদক রিপন রায়, সাংবাদিক সুদীপ্ত বিশ্বাস শুভ, মহম্মদনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়’র প্রধান শিক্ষক শেখ মনিরুজ্জামান ময়না, সরকারি জলমা-চক্রাখালী মাধ্যমিক বিদ্যালয়’র সহকারী শিক্ষক মৃদুল মন্ডল সহ শিক্ষকমন্ডলী ও শিক্ষার্থীরা । অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ ৪৯ জন এসএসসি পরীক্ষায় জিপিএ ফাইভ ও ৭২ জন প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা স্মারক ও বাইসাইকেল বিতরণ করেন ।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT