
নিজস্ব প্রতিনিধি:আবিদুর রহমান আলিফ,
বটিয়াঘাটা থানা পুলিশের আয়োজনে “ওপেন হাউজ ডে” গতকাল বুধবার বিকাল ৪ টায় স্থানীয় থানা চত্বরে অনুষ্ঠিত হয় । বটিয়াঘাটা থানা অফিসার ইনচার্জ মারুফ হোসেন’র সভাপতিত্বে অনুষ্ঠিত “ওপেন হাউজ ডে”তে প্রধান অতিথি ছিলেন খুলনা জেলা পুলিশ সুপার সরকার ওমর ফারুক । ওসি (তদন্ত) মোঃ শরীফুজ্জামান’র সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন খুলনা জেলা অতিরিক্ত পুলিশ সুপার (সি-সার্কেল) মোঃ সালাউদ্দিন । সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বটিয়াঘাটা বিএনপির সাবেক আহ্বায়ক এমডি খায়রুল ইসলাম খান জনি, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ সাইফুল ইসলাম, বটিয়াঘাটা থানা হেডকোয়ার্টার পাইলট মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক দেবদুলাল জোদ্দার,বটিয়াঘাটা প্রেস ক্লাব সাধারণ সম্পাদক সোহরাব মুন্সী, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও খুলনা গেজেট পত্রিকার বটিয়াঘাটা প্রতিনিধি ইন্দ্রজিৎ টিকাদার, সাধারণ সম্পাদক, উপজেলা যুবদলের সদস্য সচিব বাহাদুর মুন্সী উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি রাম প্রসাদ রায়, সাধারণ সম্পাদক বিদ্যুৎ রায়, উপজেলা প্রেসক্লাবের কোষাধ্যক্ষ গাজী তরিকুল ইসলাম, সাংবাদিক সুদীপ্ত বিশ্বাস শুভ,শেখ রাসেল রাসেলের, সুরখালী ইউনিয়ন বিএনপির সভাপতি রাশেদ কামাল,সদর বিএনপির আহ্বায়ক মোল্লা ইমরান আহমেদ, সদস্য সচিব পলাশ মহলদার, ইউপি সদস্য মোঃ মনিরুজ্জামান মনির, বিএনপি যথাক্রমে মোঃ সেলিম মোল্লা, মোঃ জুবায়ের শেখ, শফিকুল আলম শফিক,শামসুল হক, মোঃ খালিদ হোসেন,ু পূজা উদযাপন পরিষদ নেতা অলোক মল্লিক মানবাধিকার নেতা সরদার হাফিজুর রহমান,সহ থানার এসআই, এএসআই, পুলিশ বাহিনীর সদস্য ও গ্ৰাম পুলিশ বাহিনীর সদস্যবৃন্দ এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ।
