
ডুমুরিয়া নিজস্ব প্রতিনিধি:জি. এম. ফিরোজ,
আসন্ন ২ নম্বর রঘুনাথপুর ইউনিয়ন পরিষদ নির্বাচন ঘিরে ৭ নম্বর ওয়ার্ডে আবারও নির্বাচনের মাঠে নামার ঘোষণা দিয়েছেন সাবেক ইউপি সদস্য প্রার্থী আব্দুল গফফার মোল্লা। ইতোমধ্যে তিনি ওয়ার্ডের বিভিন্ন এলাকায় গণসংযোগ করে স্থানীয়দের সঙ্গে মতবিনিময় করছেন।
গণসংযোগকালে আব্দুল গফফার মোল্লা বলেন, দায়িত্ব পালনকালে ৭ নম্বর ওয়ার্ডের বিভিন্ন অসমাপ্ত কাজ এগিয়ে নেওয়ার পাশাপাশি থুকড়া বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ঈদের মাঠে ইটের সলিং, গ্রামের মধ্যে অসমাপ্ত ডেরেনের কাজ করেছেন, বিভিন্ন গোরস্থানে সোলার লাইট স্থাপন এবং বিলপাটেলা, মাধবকাটি ও থুকড়া এলাকার রাস্তা-ঘাট উন্নয়নে কাজ করা হয়েছে।
তিনি আরও বলেন, গ্রামের বিধবা, বয়স্ক ও প্রতিবন্ধী মানুষের ভাতাসহ বিভিন্ন সরকারি সুযোগ-সুবিধা পাওয়ার ক্ষেত্রে সহযোগিতা করার চেষ্টা করেছেন। আগামী নির্বাচনে নির্বাচিত হতে পারলে ওয়ার্ডের অসমাপ্ত কাজগুলো সম্পন্ন করার পাশাপাশি উন্নয়ন কার্যক্রম আরও এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
আব্দুল গফফার মোল্লার ভাষ্য, “এবার আমাকে আবারও নির্বাচিত করবে বলে শতভাগ এলাকাবাসী কথা দিয়েছে। নির্বাচিত হতে পারলে ওয়ার্ডের সকল অসমাপ্ত কাজ সম্পন্ন করব।”এদিকে নির্বাচন সামনে রেখে ৭ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় প্রার্থীদের গণসংযোগ ও মতবিনিময়ে স্থানীয় পর্যায়ে নির্বাচনী তৎপরতা বাড়ছে। এলাকাবাসীর প্রত্যাশা, নির্বাচিত প্রতিনিধি যেন ওয়ার্ডের চলমান সমস্যা ও অসমাপ্ত উন্নয়নকাজগুলো বাস্তবায়নে কার্যকর ভূমিকা রাখেন।
