খুলনা, বাংলাদেশ | ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  ফলোআপ ইসলামাবাদ থেকে চুরি হওয়া গরু দুইটি উদ্বার
  খুলনায় বাংলাদেশ প্রেস ক্লাব খুলনা মহানগর শাখার ৪৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত
  ডুমুরিয়া খর্নিয়ায় মামলা-হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ
  খুলনায় ইউপি নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে।চেয়ারম্যান প্রার্থী মতলেবুর রহমান মিতুল এর উঠান বৈঠক অনুষ্ঠিত।
  কয়রার কাছারি বাড়ীর বটতলায় ১০দিন ব্যাপী বৃক্ষ মেলা অনুষ্ঠিত।
  আলী আসগর লবীর দ্রুত সুস্থতা কামনায় রংপুর ইউনিয়ন বিএনপির দোয়া মাহফিল
  ঈদগাঁওতে নতুন পর্যটন স্পট মাইজ পাড়া ভিউ পয়েন্টে বিনোদন প্রেমীদের ভীড় 
  ডুমুরিয়ার ১৪ ইউনিয়নে সবুজ বনায়ন কর্মসূচি ডুমুরিয়া ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ শুরু
  দাকোপের ব্র‍্যাকের উদ্যোগে ফ্রী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত
  জালালাবাদে মোহাম্মদিয়া রওদ্বাতুত তাকওয়া মাদ্রাসায় হিফজ সবক অনুষ্ঠান সম্পন্ন

নাপিতখালী মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে বৃক্ষরোপন ও বিতরণ কর্মসূচী 

[ccfic]

ঈদগাঁও, নিজস্ব প্রতিনিধি

উপজেলা প্রশাসন, ঈদগাঁওর উদ্যোগে পরিবেশ সুরক্ষা ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পৃথিবী গড়ে তোলার লক্ষ্যে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বনজ ও ফলজ বৃক্ষের চারা বিতরণ করা হয়েছে।১৫ সেপ্টেম্বর (মঙ্গলবার) নাপিতখালি মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঈদগাঁও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মংচিংনু মারমা। এসময় তিনি শিক্ষার্থীদের হাতে চারা তুলে দেওয়ার পাশাপাশি বিদ্যালয় প্রাঙ্গণে নিজ হাতে একটি গাছের চারা রোপণ করেন। অনুষ্ঠানে বক্তারা বলেন, আপনার আঙিনায় রোপণ করা একটি গাছ ভবিষ্যৎ প্রজন্মের জন্য অক্সিজেন, পুষ্টি এবং অর্থনৈতিক নিরাপত্তার নিশ্চয়তা দেবে।সবুজ ও পরিবেশবান্ধব উপজেলা গড়তে জনসচেতনতার ওপর জোর দিয়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আহ্বান জানানো হয়। আসুন, আমরা প্রত্যেকে অন্তত একটি করে গাছ লাগাই এবং আমাদের এই নতুন উপজেলাকে একটি সবুজ, সুন্দর ও পরিবেশবান্ধব আদর্শ উপজেলা হিসেবে গড়ে তুলি।​বৃক্ষরোপণ কর্মসূচিতে বিদ্যালয়টির শিক্ষক-শিক্ষার্থীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT