খুলনা, বাংলাদেশ | ৩১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  খুলনায় বাংলাদেশ প্রেস ক্লাব খুলনা মহানগর শাখার ৪৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত
  ডুমুরিয়া খর্নিয়ায় মামলা-হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ
  খুলনায় ইউপি নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে।চেয়ারম্যান প্রার্থী মতলেবুর রহমান মিতুল এর উঠান বৈঠক অনুষ্ঠিত।
  কয়রার কাছারি বাড়ীর বটতলায় ১০দিন ব্যাপী বৃক্ষ মেলা অনুষ্ঠিত।
  আলী আসগর লবীর দ্রুত সুস্থতা কামনায় রংপুর ইউনিয়ন বিএনপির দোয়া মাহফিল
  ঈদগাঁওতে নতুন পর্যটন স্পট মাইজ পাড়া ভিউ পয়েন্টে বিনোদন প্রেমীদের ভীড় 
  ডুমুরিয়ার ১৪ ইউনিয়নে সবুজ বনায়ন কর্মসূচি ডুমুরিয়া ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ শুরু
  দাকোপের ব্র‍্যাকের উদ্যোগে ফ্রী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত
  জালালাবাদে মোহাম্মদিয়া রওদ্বাতুত তাকওয়া মাদ্রাসায় হিফজ সবক অনুষ্ঠান সম্পন্ন
  বিল ডাকাতিয়ায় হাঁটুপানিতে জনজীবন, নৌকায় স্কুলে শিশুরা খাবার-পানি ও গোখাদ্য সংকট, স্থায়ী জলাবদ্ধতা নিরসনের দাবি

সিএসএস হোপ টেকনিক্যাল ও পলিটেকনিক ইনস্টিটিউট পরিদর্শন করলেন ‘নিরাপদ খুলনা চাই’-এর সভাপতি সরদার বাদশা

[ccfic]

নিজস্ব প্রতিনিধি খুলনা

১৪ই সেপ্টেম্বর বেলা বারোটায় সিএসএস হোপ টেকনিক্যাল ইনস্টিটিউট এবং হোপ পলিটেকনিক ইনস্টিটিউট পরিদর্শন করেছেন ‘নিরাপদ খুলনা চাই’-এর কেন্দ্রীয় সভাপতি সরদার বাদশা। পরিদর্শনকালে প্রতিষ্ঠানটির হলরুমে তাঁকে ফুলেল শুভেচ্ছা ও উষ্ণ অভ্যর্থনা জানান অধ্যক্ষ (প্রিন্সিপাল) মোহাম্মদ আব্দুল সালাম শরীফ। এ সময় উভয় প্রতিষ্ঠানের শিক্ষার মানোন্নয়ন ও বিভিন্ন কার্যক্রম নিয়ে আলোচনা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিএসএস হোপ টেকনিক্যাল ইনস্টিটিউটের শিক্ষা খাতের মনিটরিং অফিসার মোহাম্মদ রবিউল ইসলাম এবং চাকরি স্থাপন কর্মকর্তা এস এম শাহিন ইকবাল।এছাড়াও নিরাপদ খুলনা চাই-এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মনি খান, দপ্তর সম্পাদক কামরুল ইসলাম, সদর থানার সদস্য সচিব কার রেজাউল আমিন সাবু, রূপসা উপজেলা শাখার সদস্য মোহাম্মদ সাবির খান ও মোহাম্মদ রাজন শেখ এবং নিরাপদ খুলনা চাই-এর মিডিয়া সেলের সদস্য নাজমুল হাসানসহ আরও অনেকে। ​পরিদর্শন শেষে অতিথিবৃন্দ প্রতিষ্ঠানের বিভিন্ন ল্যাব ও কার্যক্রম ঘুরে দেখেন এবং সন্তোষ প্রকাশ করেন।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT