খুলনা, বাংলাদেশ | ২১শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ | ৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  ডুমুরিয়ায় চায়ের দোকানে ঢুকে যুবককে গুলি করে হত্যানিহত তরিকুল রংপুর ইউনিয়ন বিএনপি সভাপতির ছেলে; ঘটনাস্থলে থানা পুলিশ ও জেলা ডিবির তদন্ত চলছে!!
  ধামইরহাটে ঘাতক ট্রাকের ড্রাইভার কেড়ে নিলো এক তরুনের প্রাণ
  প্রথম আলোর সেরা প্রতিনিধি নির্বাচিত ইমতিয়াজ, কয়রা উপজেলা প্রেসক্লাবের অভিনন্দন ও শুভেচ্ছা
  বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাযা ও দাফনে মুক্তিযোদ্ধাদের অসম্মানের প্রতিবাদে সুনামগঞ্জে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত
  ঈদগাঁওতে সরকারী কর্মকর্তা ও স্থানীয় সরকার প্রতিনিধিদের নিয়ে সংলাপ অনুষ্ঠিত 
  খুলনা স্টেডিয়াম ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬-২৭’ সিজন-২-এর শুভ উদ্বোধন করেন :প্রধানমন্ত্রী তারেক রহমান
  রাজনৈতিক ক্ষতি হলেও ইরানে হামলা জরুরি ছিল: ট্রাম্প
  মোংলা বন্দরে ৪ হাজার ৬৮ কোটি টাকার প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন
  
  মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী, স্বাগত জানালেন মন্ত্রী-এমপিরা

অসমাপ্ত কাজ শেষের অঙ্গীকার দাউদ গোলদারের আসন্ন ইউনিয়ন নির্বাচন ঘিরে চেচুড়ির ৩ নম্বর ওয়ার্ডে গণসংযোগ—বিজয়ের আশ্বাস এলাকাবাসীর

[ccfic]

ডুমুরিয়া নিজস্ব প্রতিনিধি:জি. এম. ফিরোজ, 

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে খুলনার ডুমুরিয়া উপজেলার ১নং ধামালিয়া ইউনিয়নের চেচুড়ি ৩ নং ওয়ার্ডে সরব হয়ে উঠেছেন বিএনপি নেতা মোঃ দাউদ গোলদার। ওয়ার্ডের দুহাকুলা থেকে চেচুড়ি বাজার পর্যন্ত বিভিন্ন এলাকায় গণসংযোগ করে ভোটারদের সঙ্গে কথা দিয়েছেন। এ সময় স্থানীয়দের একটি অংশ তাকে বিজয়ী করার প্রত্যয় ব্যক্ত করেছেন বলে জানা গেছে।দাউদ গোলদার এলাকাবাসীর উদ্দেশে বলেন, দীর্ঘদিন ধরে ওয়ার্ডের যেসব উন্নয়নকাজ অসমাপ্ত রয়েছে, নির্বাচিত হলে সেগুলো সম্পন্ন করার উদ্যোগ নেবেন। বিশেষ করে রাস্তাঘাটের উন্নয়ন, যোগাযোগব্যবস্থার সমস্যা নিরসন এবং সাধারণ মানুষের নাগরিক সুবিধা নিশ্চিত করাকে তিনি অগ্রাধিকার দেওয়ার কথা জানান।এছাড়া বিধবা ভাতা, বয়স্ক ভাতা, পঙ্গু ভাতা ও মাতৃত্বকালীন বিভিন্ন সমস্যায় ভুক্তভোগীদের পাশে দাঁড়ানোরও প্রতিশ্রুতি দেন তিনি। সরকারি সুযোগ-সুবিধা প্রকৃত উপকারভোগীদের কাছে পৌঁছে দিতে কাজ করার অঙ্গীকার করেন বিএনপির এই নেতা।দুহাকুলা থেকে চেচুড়ি বাজার পর্যন্ত গণসংযোগকালে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন দাউদ গোলদার। এ সময় উপস্থিত অনেকেই আসন্ন নির্বাচনে তাকে সমর্থন দেওয়ার কথা জানিয়েছেন বলে তার সমর্থকরা দাবি করেন।দাউদ গোলদার বলেন, “আমি নির্বাচিত হলে ৩ নম্বর ওয়ার্ডের মানুষের পাশে থেকে অসমাপ্ত কাজগুলো শেষ করার সর্বাত্মক চেষ্টা করব। এলাকার মাদক মুক্ত সন্ত্রাসমুক্ত রাখার চেষ্টা করব। এছাড়া রাস্তাঘাটসহ মানুষের প্রয়োজনীয় সমস্যাগুলোকে গুরুত্ব দিয়ে কাজ করতে চাই।”তিনি আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ওয়ার্ডবাসীসহ সকলের কাছে দোয়া ও সহযোগিতা কামনা করেন।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT