খুলনা, বাংলাদেশ | ২৮শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ১২ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  কয়রার কাছারি বাড়ীর বটতলায় ১০দিন ব্যাপী বৃক্ষ মেলা অনুষ্ঠিত।
  আলী আসগর লবীর দ্রুত সুস্থতা কামনায় রংপুর ইউনিয়ন বিএনপির দোয়া মাহফিল
  ঈদগাঁওতে নতুন পর্যটন স্পট মাইজ পাড়া ভিউ পয়েন্টে বিনোদন প্রেমীদের ভীড় 
  ডুমুরিয়ার ১৪ ইউনিয়নে সবুজ বনায়ন কর্মসূচি ডুমুরিয়া ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ শুরু
  দাকোপের ব্র‍্যাকের উদ্যোগে ফ্রী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত
  জালালাবাদে মোহাম্মদিয়া রওদ্বাতুত তাকওয়া মাদ্রাসায় হিফজ সবক অনুষ্ঠান সম্পন্ন
  বিল ডাকাতিয়ায় হাঁটুপানিতে জনজীবন, নৌকায় স্কুলে শিশুরা খাবার-পানি ও গোখাদ্য সংকট, স্থায়ী জলাবদ্ধতা নিরসনের দাবি
  অপুষ্টিতে আক্রান্ত শিশুর পরিবারের মধ্যে পুষ্টি সচেতনতা বৃদ্ধি এবং জীবনমান উন্নয়নের লক্ষ্যে সেমিনারে: খুলনা জেলা প্রশাসক  
  ডুমুরিয়ায় ইউআরসি অফিসার মোসলেম আলীর বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও গ্রাহক হয়রানির অভিযোগ
  ডুমুরিয়ার সিঙ্গার বিলে ৭০ হাজার পোনা অবমুক্ত বিল নার্সারির মাধ্যমে বাড়বে দেশীয় মাছের উৎপাদন

কয়রার কাছারি বাড়ীর বটতলায় ১০দিন ব্যাপী বৃক্ষ মেলা অনুষ্ঠিত।

[ccfic]

কয়রা(খুলনা) প্রতিনিধিঃ আলামিন ইসলাম বৃক্ষ রোপনে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে খুলনার কয়রায় উত্তর বেদকাশী ইউনিয়নের ঐতিহ্যবাহী কাছারি বাড়ীর বটতলায় বৃক্ষরোপন অভিযান ওবৃক্ষ মেলা ও২০২৬এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।শুক্রবার(১১সেপ্টেম্বর)বেলা১১টায়,উত্তরবেদকাশীর কাছারী বাড়ীর মেলা কমিটির আয়োজনে কাছারী বাড়ীর বটতলায় ১০দিন ব্যাপী এ বৃক্ষ মেলার উদ্বোধন করা হয়।উত্তরবেদকাশী ইউনিয়ন বিএনপি’র আহবায়ক ওমেলা কমিটির সভাপতি সরদার মতিয়ার রহমানের সভাপতিত্বে, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে ও ফেস্টুন উড়িয়ে মেলার শুভ উদ্বোধন করেন খুলনা জেলা প্রশাসক, ও রেড ক্রিসেন্ট চেয়ারম্যান খুলনা জেলা বিএনপির সদস্য সচিব জনাব মনিরুল হাসান বাপ্পি। উদ্বোধনী বক্তব্যে জেলা প্রশাসক ও রেড ক্রিসেন্ট চেয়ারম্যান খুলনা জেলা বিএনপির সদস্য সচিব জনাব মনিরুল হাসান বাপ্পি বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় পরিবেশের ভারসাম্য রক্ষা, এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে বেশি করে গাছ লাগাতে হবে। শুধু বৃক্ষরোপণ করলেই হবে না লাগানো গাছের পরিচর্যা ও রক্ষণাবেক্ষণেও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। ব্যক্তি প্রতিষ্ঠান ও শিক্ষার্থীদের পাশাপাশি সাধারণ জনগণের নিজ নিজ জায়গা থেকে বৃক্ষরোপণ ও পরিবেশ সুরক্ষায় এগিয়ে আসার আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র যুগ্ন আহবায়ক শামীম কবির,জেলা সদস্য মনিরুজ্জামান বেলটু, কয়রা থানা বিএনপি’র সাবেক সদস্য সচিব নুরুল আমিন বাবুল, যুবদল আহবায়ক শরিফুল আলম, সদস্য সচিব মোতাসেম বিল্লাহ মেলা কমিটির সাধারণ সম্পাদক শেখ সেরাজুল সমাজকল্যাণ সম্পাদক মাসুদুর রহমান স্টল সম্পাদক যুব নেতা আবুল কালাম কাজল,সাংস্কৃতিক সম্পাদক মাস্টার হুমায়ুন কবির প্রমূখ।এর আগে কাছারি বাড়ির ব্রিজ হতে একটি বর্ণাদ্দ র‍্যালি ও লাঠি খেলার দল বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কাছারি বাড়ি বটতলায় মেলা প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। ফিতা কেটে ও ফেস্টুন উড়িয়ে দশ দিনব্যাপী মেলার আনুষ্ঠানিক উদ্বোধন শেষে অতিথিরা মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন। এবারের বৃক্ষ মেলায় জেলার বিভিন্ন নার্সারি ও ব্যক্তি উদ্যোগে মোট দুই শতাধিক এর অধিক স্টল স্থাপন করা হয়েছে,মেলা উদ্বোধনের সময অতিথি দের পাশাপাশি সাংবাদিক শিক্ষক শিক্ষার্থী সহ সাধারণ পেশার সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT