খুলনা, বাংলাদেশ | ২৮শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ১২ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  কয়রার কাছারি বাড়ীর বটতলায় ১০দিন ব্যাপী বৃক্ষ মেলা অনুষ্ঠিত।
  আলী আসগর লবীর দ্রুত সুস্থতা কামনায় রংপুর ইউনিয়ন বিএনপির দোয়া মাহফিল
  ঈদগাঁওতে নতুন পর্যটন স্পট মাইজ পাড়া ভিউ পয়েন্টে বিনোদন প্রেমীদের ভীড় 
  ডুমুরিয়ার ১৪ ইউনিয়নে সবুজ বনায়ন কর্মসূচি ডুমুরিয়া ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ শুরু
  দাকোপের ব্র‍্যাকের উদ্যোগে ফ্রী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত
  জালালাবাদে মোহাম্মদিয়া রওদ্বাতুত তাকওয়া মাদ্রাসায় হিফজ সবক অনুষ্ঠান সম্পন্ন
  বিল ডাকাতিয়ায় হাঁটুপানিতে জনজীবন, নৌকায় স্কুলে শিশুরা খাবার-পানি ও গোখাদ্য সংকট, স্থায়ী জলাবদ্ধতা নিরসনের দাবি
  অপুষ্টিতে আক্রান্ত শিশুর পরিবারের মধ্যে পুষ্টি সচেতনতা বৃদ্ধি এবং জীবনমান উন্নয়নের লক্ষ্যে সেমিনারে: খুলনা জেলা প্রশাসক  
  ডুমুরিয়ায় ইউআরসি অফিসার মোসলেম আলীর বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও গ্রাহক হয়রানির অভিযোগ
  ডুমুরিয়ার সিঙ্গার বিলে ৭০ হাজার পোনা অবমুক্ত বিল নার্সারির মাধ্যমে বাড়বে দেশীয় মাছের উৎপাদন

আলী আসগর লবীর দ্রুত সুস্থতা কামনায় রংপুর ইউনিয়ন বিএনপির দোয়া মাহফিল

[ccfic]

অনুপম মল্লিক আড়ংঘাটা প্রতিনিধি।খুলনা-৫ (ডুমুরিয়া-ফুলতলা) আসনের সম্মানীয় সংসদ সদস্য ও রেল মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি জননেতা আলী আসগর লবী-এর দ্রুত সুস্থতা ও রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার শলুয়া বাজার দলীয় কার্যালয় এ দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ১২ নং রংপুর ইউনিয়ন শাখার উদ্যোগে আয়োজিত এ দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন রংপুর ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ আব্দুস সালাম। দোয়া মাহফিল পরিচালনা করেন রংপুর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব খোকন তালুকদার।দোয়া মাহফিলে আলী আসগর লবীর দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। একই সঙ্গে দেশ ও জাতির কল্যাণ এবং বিএনপির চেয়ারপারসন, ভারপ্রাপ্ত চেয়ারম্যানসহ দলীয় নেতাকর্মীদের জন্যও দোয়া করা হয়।এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সন্দীপ চ্যাটার্জি, আব্দুর রব রাব্বি, কালিপদ মল্লিক, কবির উদ্দিন, আব্দুল হক, সেলিম মোড়ল, আশির জোদ্দার, মো. আলমগীর হোসেন, শিমুল শেখ, রাব্বি ফকির, বিদ্যুৎ হালদার, শিক্ষক অপূর্ব মল্লিকসহ রংপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।দোয়া মাহফিলে বক্তারা বলেন, আলী আসগর লবী খুলনা-৫ আসনের মানুষের একজন জনপ্রিয় রাজনৈতিক নেতা। তার অসুস্থতায় নেতাকর্মী ও সাধারণ মানুষ উদ্বিগ্ন। তারা মহান আল্লাহর কাছে তার দ্রুত আরোগ্য কামনা করেন এবং দেশবাসীর কাছে তার জন্য দোয়া করার আহ্বান জানান।পরিশেষে আলী আসগর লবীর দ্রুত রোগমুক্তি ও সুস্থতার জন্য বিশেষ মোনাজাত করা হয়।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT