খুলনা, বাংলাদেশ | ২৭শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ১১ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  ডুমুরিয়ার ১৪ ইউনিয়নে সবুজ বনায়ন কর্মসূচি ডুমুরিয়া ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ শুরু
  দাকোপের ব্র‍্যাকের উদ্যোগে ফ্রী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত
  জালালাবাদে মোহাম্মদিয়া রওদ্বাতুত তাকওয়া মাদ্রাসায় হিফজ সবক অনুষ্ঠান সম্পন্ন
  বিল ডাকাতিয়ায় হাঁটুপানিতে জনজীবন, নৌকায় স্কুলে শিশুরা খাবার-পানি ও গোখাদ্য সংকট, স্থায়ী জলাবদ্ধতা নিরসনের দাবি
  অপুষ্টিতে আক্রান্ত শিশুর পরিবারের মধ্যে পুষ্টি সচেতনতা বৃদ্ধি এবং জীবনমান উন্নয়নের লক্ষ্যে সেমিনারে: খুলনা জেলা প্রশাসক  
  ডুমুরিয়ায় ইউআরসি অফিসার মোসলেম আলীর বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও গ্রাহক হয়রানির অভিযোগ
  ডুমুরিয়ার সিঙ্গার বিলে ৭০ হাজার পোনা অবমুক্ত বিল নার্সারির মাধ্যমে বাড়বে দেশীয় মাছের উৎপাদন
  জেডসিএফ খুলনা জেলা শাখার সাংগঠনিক সভা অনুষ্ঠিত
  কেশবপুরের মাঠে আগাম শীতের শাক- সবজির চাষে ব্যস্ত সময় পার কৃষক
  ডুমুরিয়ায় প্রকৌশলী সুবোধ মণ্ডলের স্মরণে জ্ঞাতিভোজ ও স্মরণানুষ্ঠান

ডুমুরিয়ার ১৪ ইউনিয়নে সবুজ বনায়ন কর্মসূচি ডুমুরিয়া ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ শুরু

[ccfic]

 

 নিজস্ব প্রতিনিধি :জি,এম,ফিরোজ, ডুমুরিয়া
পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় খুলনার ডুমুরিয়া উপজেলার ১৪টি ইউনিয়নে শুরু হয়েছে ‘সবুজ বনায়ন কর্মসূচি-২০২৬’। সামাজিক সংগঠন ডুমুরিয়া ফাউন্ডেশনের উদ্যোগে এ কর্মসূচির আওতায় উপজেলার বিভিন্ন মসজিদ, মন্দির ও শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ করা হচ্ছে।
এ উপলক্ষে শুক্রবার সকাল ১১টায় ডুমুরিয়া ফাউন্ডেশনের স্থায়ী কার্যালয়, সাজিয়াড়া মোড়, ডুমুরিয়ায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মোল্লা মোশাররফ হোসেন মফিজ।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্নীতি দমন কমিশনের পাবলিক প্রসিকিউটর ও ডুমুরিয়া ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খালিদ হোসেন,ফাউন্ডেশনের সাংগঠনিক সম্পাদক মো. আব্দুল হালিম, দপ্তর সম্পাদক জি এম রোকনুজ্জামান এবং আজীবন সদস্য মাহবুবুল ইসলাম।এছাড়াও অনুষ্ঠানে ডুমুরিয়া সদর ইউনিয়নের আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।আলোচনা সভায় বক্তারা বলেন, পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। পরিকল্পিতভাবে বৃক্ষরোপণ ও পরিচর্যার মাধ্যমে ডুমুরিয়াকে একটি সবুজ ও বাসযোগ্য উপজেলা হিসেবে গড়ে তুলতে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। শুধু গাছ লাগানো নয়, রোপণ করা প্রতিটি গাছের নিয়মিত পরিচর্যা ও সংরক্ষণের ওপরও গুরুত্বারোপ করেন তারা।সভা শেষে ডুমুরিয়া উপজেলার ১১ নং সদর ইউনিয়নের বিভিন্ন মসজিদ, মন্দির ও শিক্ষাপ্রতিষ্ঠানে গাছের চারা রোপণের মধ্য দিয়ে ‘সবুজ বনায়ন কর্মসূচি-২০২৬’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।ডুমুরিয়া ফাউন্ডেশনের উদ্যোগে পর্যায়ক্রমে উপজেলার ১৪টি ইউনিয়নেই এ কর্মসূচি বাস্তবায়ন করা হবে বলে আয়োজকরা জানান।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT