খুলনা, বাংলাদেশ | ২৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  ডুমুরিয়া খর্নিয়ায় মামলা-হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ
  খুলনায় ইউপি নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে।চেয়ারম্যান প্রার্থী মতলেবুর রহমান মিতুল এর উঠান বৈঠক অনুষ্ঠিত।
  কয়রার কাছারি বাড়ীর বটতলায় ১০দিন ব্যাপী বৃক্ষ মেলা অনুষ্ঠিত।
  আলী আসগর লবীর দ্রুত সুস্থতা কামনায় রংপুর ইউনিয়ন বিএনপির দোয়া মাহফিল
  ঈদগাঁওতে নতুন পর্যটন স্পট মাইজ পাড়া ভিউ পয়েন্টে বিনোদন প্রেমীদের ভীড় 
  ডুমুরিয়ার ১৪ ইউনিয়নে সবুজ বনায়ন কর্মসূচি ডুমুরিয়া ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ শুরু
  দাকোপের ব্র‍্যাকের উদ্যোগে ফ্রী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত
  জালালাবাদে মোহাম্মদিয়া রওদ্বাতুত তাকওয়া মাদ্রাসায় হিফজ সবক অনুষ্ঠান সম্পন্ন
  বিল ডাকাতিয়ায় হাঁটুপানিতে জনজীবন, নৌকায় স্কুলে শিশুরা খাবার-পানি ও গোখাদ্য সংকট, স্থায়ী জলাবদ্ধতা নিরসনের দাবি
  অপুষ্টিতে আক্রান্ত শিশুর পরিবারের মধ্যে পুষ্টি সচেতনতা বৃদ্ধি এবং জীবনমান উন্নয়নের লক্ষ্যে সেমিনারে: খুলনা জেলা প্রশাসক  

কেশবপুরে দু’টি মাঃ বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি হলেন আব্দুল হাল

[ccfic]

নিজস্ব প্রতিনিধি:পরেশ দেবনাথ, 

যশোরের কেশবপুরে দুইটি মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি হলেন, পাঁজিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হালিম।উপজেলার এই বেসরকারি মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের নিয়মিত পরিচালনা কমিটি গঠনের লক্ষ্যে অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে। এ বিষয়ে পৃথক দুটি প্রজ্ঞাপন জারি করেছে যশোর শিক্ষা বোর্ড।প্রজ্ঞাপন অনুযায়ী, কেশবপুরের পাঁজিয়া আদর্শ মাধ্যমিক বালিকা বিদ্যালয় (EIIN: ১১৫৮৩৯) তারিখ ০৯-০৯-২০২৬ খ্রি এবং সাতাইশকাটি ব্রাহ্মণডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয় (EIIN: ১১৫৮৬২) তারিখ ২৭-০৮-২০২৬ খ্রি অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন পাঁজিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হালিম।বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি প্রবিধানমালা-২০২৪ (সংশোধিত) অনুযায়ী, নিয়মিত কমিটি গঠনের আগ পর্যন্ত এসব অ্যাডহক কমিটি প্রতিষ্ঠান পরিচালনার দায়িত্ব পালন করবে।চার সদস্যের এসব কমিটিতে সভাপতি, সাধারণ শিক্ষক সদস্য, অভিভাবক সদস্য এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক বা সমমর্যাদার একজনকে সদস্য সচিব হিসেবে রাখা হয়েছে।প্রজ্ঞাপনে বলা হয়েছে, অ্যাডহক কমিটি নির্ধারিত সময়ের মধ্যে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নিয়মিত গভর্নিং বডি বা ম্যানেজিং কমিটি গঠনের প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করবে। অ্যাডহক কমিটির মেয়াদ সর্বোচ্চ তিন মাস নির্ধারণ করা হয়েছে।যশোর শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের নির্দেশক্রমে সংশ্লিষ্ট কর্মকর্তার স্বাক্ষরে গত ৯ সেপ্টেম্বর এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনের অনুলিপি জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা, জেলা ও উপজেলা শিক্ষা কর্মকর্তাসহ সংশ্লিষ্টদের কাছে পাঠানো হয়েছে।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT