
বটিয়াঘাটা নিজস্ব প্রতিনিধি:আবিদুর রহমান আলিফ,
খেলাধুলার মাধ্যমে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশ এবং প্রতিভা বিকাশের লক্ষ্যে খুলনার বটিয়াঘাটায় ৫৩তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে স্থানীয় উপজেলা পরিষদ মাঠ চত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রতিযোগিতায় দাবা, সাঁতার, কাবাডিসহ বিভিন্ন ইভেন্টে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জাহিদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার থান্দার কামরুজ্জামান।ক্রীড়া শিক্ষক হংশুপতি ও ক্রীড়া শিক্ষক মৃত্যুঞ্জয়ের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আবু বকর মোল্লা, খুলনা জেলামুক্তিযোদ্ধা দলের সভাপতি কামরুল ইসলাম, বটিয়াঘাটা থানা হেডকোয়ার্টার পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেবদুলাল জোদ্দার, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইন্দ্রজিৎ টিকাদার, কোষাধ্যক্ষ গাজী তরিকুল ইসলামসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ক্রীড়া শিক্ষক, শিক্ষার্থী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।অনুষ্ঠান শেষে বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের হাতে অতিথিবৃন্দ পুরস্কার তুলে দেন।
