খুলনা, বাংলাদেশ | ২৫শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ৯ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  অপুষ্টিতে আক্রান্ত শিশুর পরিবারের মধ্যে পুষ্টি সচেতনতা বৃদ্ধি এবং জীবনমান উন্নয়নের লক্ষ্যে সেমিনারে: খুলনা জেলা প্রশাসক  
  ডুমুরিয়ায় ইউআরসি অফিসার মোসলেম আলীর বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও গ্রাহক হয়রানির অভিযোগ
  ডুমুরিয়ার সিঙ্গার বিলে ৭০ হাজার পোনা অবমুক্ত বিল নার্সারির মাধ্যমে বাড়বে দেশীয় মাছের উৎপাদন
  জেডসিএফ খুলনা জেলা শাখার সাংগঠনিক সভা অনুষ্ঠিত
  কেশবপুরের মাঠে আগাম শীতের শাক- সবজির চাষে ব্যস্ত সময় পার কৃষক
  ডুমুরিয়ায় প্রকৌশলী সুবোধ মণ্ডলের স্মরণে জ্ঞাতিভোজ ও স্মরণানুষ্ঠান
  সরকারকে পর্যালোচনার সময় না দিয়ে বিরোধী দলের লং মার্চ অনুচিত: চিফ হুইপ
  রিপাবলিকান প্রার্থীদের জয়ে ৪০ থেকে ৫০ কোটি ডলার ঢালবেন ট্রাম্প ​নিজস্ব প্রতিনিধি:
  খুলনা বিশ্ববিদ্যালয়ের দু’দিনব্যাপী ‘স্কলারশিপ ফেস্টিভ্যাল’ অনুষ্ঠিত:
  চুকনগরে উৎসবের রঙে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী ২৪ মন্দিরের ভক্তদের অংশগ্রহণে বর্ণাঢ্য শোভাযাত্রা

ঈদগাঁওতে সড়ক-উপসড়কে বেপরোয়া তিনচাকার যান, অপ্রাপ্তবয়স্ক ও অদক্ষ চালকের ছড়াছড়ি

[ccfic]

 

 নিজস্ব প্রতিনিধ :এম আবু হেনা সাগর, ঈদগাঁও

কক্সবাজারের ঈদগাঁও উপজেলার সড়ক-উপসড়কে বেপরোয়া তিনচাকার যানবাহন। অপ্রাপ্তবয়স্ক ও অদক্ষ চালকের ছড়াছড়ি। ফলে ঈদগাঁও বাজার এবং স্টেশন পয়েন্টে যেন যানজট নিত্যদিনের সঙ্গীতে পরিণত হয়।জানা যায়, অপ্রাপ্ত বয়স্ক ও অদক্ষ চালকের নেই কোন প্রশিক্ষণ, পূর্বের অভিজ্ঞতা সম্পন্ন নয় ও অন্যজনের দেখাদেখি কমবয়সী তরুন-যুবকরা এখন তিন চাকার পরিবহনের চালক। উপজেলার নানান সড়ক,উপ সড়কসহ মহাসড়কের বিভিন্ন স্টেশনে অবাদে চলাচল করে যাচ্ছেন টমটম, অটো রিকসাসহ তিনচাকার যানবাহন। অদক্ষ আর অনভিজ্ঞ চালকের কারনে ঘটে চলছে বিভিন্ন সময়ে ছোট বড় দূঘটনা। প্রাপ্ত তথ্য মতে, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে তিন চাকার যান চলাচল দুরন্তপনার চলছে। ঈদগাঁওর বাস স্টেশন থেকে কালিরছড়া,ফকিরাবাজার,ইসলামপুর, নতুন অফিস, পানিরছড়াসহ বিভিন্ন স্থানে যাত্রী নিয়ে ছুটে যান টমটম ও অটোরিক্সা। এমনকি দূরপাল্লার বড় বড় পরিবহনকেও তোয়াক্কা না করে বীরদর্পে চালাচ্ছেন অল্প বয়সী তরুনরা তিন চাকা যানবাহন। সংশ্লিষ্ট কতৃপক্ষের তদারকির অভাবে প্রায় দূঘটনায় শিকার হচ্ছে যাত্রী বা চালক। সেসাথে স্টেশন ও বাজারের বিভিন্ন স্পটে টমটম,অটোরিকসার কারনে যানজট কমছেনা বরং বৃদ্ধি পাচ্ছে। কোনপ্রকার নিয়মনীতি ছাড়াই অনভিজ্ঞ চালকরা সড়ক আর উপসড়কে দাপটের সাথে যানবাহন চালাচ্ছেন প্রতিনিয়ত। নেই এ সব যানবাহনের লাইসেন্সও। বিশেষ করে, কক্সবাজারের প্রবেশদ্বার খ্যাত ঈদগাঁও ষ্টেশনে প্রতিদিন যানজটের সৃষ্টি হচ্ছে। দুর্ভোগ পোহাতে হয় স্থানীয়সহ দূরপাল্লার যাত্রীদের। গাড়ির চালকরা বড় বড় পরিবহনের সাথে পাল্লা দিয়ে চলাচল করে মহা সড়কে। কোন সিগন্যাল ছাড়াই সাইড না দেখেই গ্রামীন পথ থেকে মহাসড়কে যানবাহন নিয়ে হঠাৎ চলে আসে কমবয়সী তরুনরা।  সচেতন মহল জানান, বিভিন্ন সড়ক-উপসড়কে টমটম ও অটোরিকশা চালানোর ন্যূনতম জ্ঞান না থাকা সত্ত্বেওবেপরোয়া এসব গাড়ী চালানো রোধ করা অতীব জরুরী। তদন্ত পূর্বক অদক্ষ চালকদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এখন সময়ের দাবী। সংশ্লিষ্ট কতৃপক্ষকে অপ্রাপ্ত বয়স্ক, অদক্ষ ও অনভিজ্ঞ চালকদের লাইসেন্স প্রদান থেকে বিরত রাখারও আহবান জানান। ঈদগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহেল জাহান চৌধুরী জানান, ১৮ বছরের নিচে কোনপ্রকার যানবাহন চালক ও ঐসব চালকের গাড়ী লাইসেন্স পাবেন না। ঈদগাঁও ইউপিতে লাইসেন্স প্রদান কার্যক্রম শুরু হয়।জালালাবাদ ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান কামাল হোসেন জানান, জালালাবাদে লাইসেন্স প্রদান শুরু হয়নি। তবে অভিজ্ঞ ও প্রাপ্তবয়স্ক চালকদের মাঝে লাইসেন্স প্রদান করা হবে।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT