খুলনা, বাংলাদেশ | ২২শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  কেশবপুরের মাঠে আগাম শীতের শাক- সবজির চাষে ব্যস্ত সময় পার কৃষক
  ডুমুরিয়ায় প্রকৌশলী সুবোধ মণ্ডলের স্মরণে জ্ঞাতিভোজ ও স্মরণানুষ্ঠান
  সরকারকে পর্যালোচনার সময় না দিয়ে বিরোধী দলের লং মার্চ অনুচিত: চিফ হুইপ
  রিপাবলিকান প্রার্থীদের জয়ে ৪০ থেকে ৫০ কোটি ডলার ঢালবেন ট্রাম্প ​নিজস্ব প্রতিনিধি:
  খুলনা বিশ্ববিদ্যালয়ের দু’দিনব্যাপী ‘স্কলারশিপ ফেস্টিভ্যাল’ অনুষ্ঠিত:
  চুকনগরে উৎসবের রঙে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী ২৪ মন্দিরের ভক্তদের অংশগ্রহণে বর্ণাঢ্য শোভাযাত্রা
  মাজারে মানসিক ভারসাম্যহীন এক নারী, পরিবারের সন্ধান চেয়ে পুলিশের অনুরোধ.
  ডুমুরিয়ায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে রঘুনাথপুর ইউনিয়নে প্রস্তুতি সভা
  ডুমুরিয়ার ১৮ মাইল বাজারে এমপি লবি ও তার সহধর্মিণীর রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল
  খর্নিয়া হাইস্কুলে সাবেক ছাত্রদল নেতা মোজাহিদ সভাপতি নির্বাচিত

চুকনগরে উৎসবমুখর পরিবেশে বালিকা বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন সম্পন্ন

[ccfic]

ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি মনিরুজ্জামান মনি: খুলনার ডুমুরিয়া উপজেলার ঐতিহ্যবাহী চুকনগর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন উৎসবমুখর, শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে সম্পন্ন হয়েছে।গতকাল বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।নির্বাচনে মোট ৩৮৯ জন ভোটারের মধ্যে ৩২৩ জন অভিভাবক তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন।সাধারণ অভিভাবক সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করেন ১১ জন প্রার্থী। দিনভর বিদ্যালয় প্রাঙ্গণে ভোটার ও প্রার্থীদের উপস্থিতিতে সৃষ্টি হয় প্রাণবন্ত পরিবেশ।ভোটগ্রহণ শেষে ভোট গণনা করে সাধারণ অভিভাবক সদস্য পদে দৌলত বিল্লাল প্যানেলের ৪ প্রার্থী বিজয়ী হয়েছেন।বিজয়ীরা হলো অবোবিন্দু বিশ্বাস ১৬৪ ভোট, এস এম কামরুল ইসলাম ১৪৫ ভোট, মিজানুর রহমান মনি ১৩৬ ভোট এবং হাবিবুর রহমান ১১৯ ভোট পেয়ে নির্বাচিত হন।অন্য প্রার্থীদের মধ্যে মোঃ মাহাবুর রহমান ৯৯ ভোট, মোঃ বাহারুল ইসলাম ৯৬ ভোট, মফিদুল ইসলাম শেখ ৯৬ ভোট, মোঃ মনিরুল ইসলাম ৯৫ ভোট, মোঃ জাকির হোসেন শেখ ৯২ ভোট, শেখ এনামুল বাসার টিটো ৮৬ ভোট এবং সোনালী রাহা ৯ ভোট পেয়েছেন।এ ছাড়া সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য পদে ফারহানা ইসলাম বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।সাধারণ শিক্ষক সদস্য পদে মোঃ আজিজুর রহমান ও মোঃ হাফিজুর রহমান এবং সংরক্ষিত মহিলা শিক্ষক সদস্য পদে রেহেনা সুলতানা নির্বাচিত হন।নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন ডুমুরিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দেবাশীষ কুমার বিশ্বাস। সহকারী রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন একাডেমিক সুপারভাইজার টিকেন্দ্র নাথ সানা ও অফিস সহকারী কাম কম্পিউটার অসিম কুমার।নির্বাচনকে ঘিরে সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে দায়িত্ব পালন করেন এসআই আশিক রানা ও তাঁর দল। ভোটগ্রহণ চলাকালে কেন্দ্র পরিদর্শন করেন ডুমুরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার হাফিজুর রহমান।ভোটগ্রহণ শেষে প্রিজাইডিং অফিসার ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দেবাশীষ কুমার বিশ্বাস আনুষ্ঠানিকভাবে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।নিরপেক্ষ, শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে নির্বাচন সম্পন্ন হওয়ায় বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও স্থানীয় সুধীজন সন্তোষ প্রকাশ করেন। তাঁদের প্রত্যাশা, নবনির্বাচিত ম্যানেজিং কমিটি বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম, শৃঙ্খলা ও সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT