খুলনা, বাংলাদেশ | ১৭ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ১লা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  ডুমুরিয়ায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে রঘুনাথপুর ইউনিয়নে প্রস্তুতি সভা
  ডুমুরিয়ার ১৮ মাইল বাজারে এমপি লবি ও তার সহধর্মিণীর রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল
  খর্নিয়া হাইস্কুলে সাবেক ছাত্রদল নেতা মোজাহিদ সভাপতি নির্বাচিত
  কেশবপুর প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
  সুনামগঞ্জের লাউড়েরগর গ্রামে আসাদ মিয়ার ঘর থেকে ৩০০ বোতল ফেনসিডিল,ফোসকাসহ ভারতীয় পণ্য জব্দ।
  খুলনা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে KU Insiders-এর টানা ৩য় বারের মতো বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত:
  খুলনায় মাদক ও আধিপত্য বিস্তারের দ্বন্দ্বে জোড়া খুন, গ্রেপ্তার ৩
  জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে নবনিযুক্ত মন্ত্রীদের শ্রদ্ধা
  ভারতীয় মোটরসাইকেলসহ চোরাচালান চক্রের ৯ সদস্য গ্রেপ্তার
  মার্কিন সেনাবাহিনীতে যোগ দিলেন হাজীগঞ্জের জুম্মান

বটিয়াঘাটায় যাত্রা শিল্পী উন্নয়ন পরিষদের উদ্যোগে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে সম্মাননা

[ccfic]

আবিদুর রহমান আলিফ 

বাংলাদেশ যাত্রা শিল্পী উন্নয়ন পরিষদ, বটিয়াঘাটা উপজেলা শাখার উদ্যোগে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।সম্প্রতি আয়োজিত এ সম্মাননা অনুষ্ঠানে যাত্রাশিল্পের উন্নয়ন, শিল্পীদের স্বার্থ সংরক্ষণ এবং স্থানীয় সাংস্কৃতিক কর্মকাণ্ডকে এগিয়ে নেওয়ার বিষয়ে সংগঠনের নেতৃবৃন্দ বিভিন্ন বিষয় তুলে ধরেন। তারা বলেন, গ্রামবাংলার ঐতিহ্যবাহী যাত্রাশিল্প দেশের লোকসংস্কৃতির গুরুত্বপূর্ণ অংশ। এ শিল্পের সঙ্গে সম্পৃক্ত শিল্পী ও কলাকুশলীদের যথাযথ মূল্যায়ন এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডে সরকারি-বেসরকারি সহযোগিতা প্রয়োজন।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ যাত্রা শিল্পী উন্নয়ন পরিষদের সভাপতি সৌমেন রায়, বটিয়াঘাটা উপজেলা শাখার সভাপতি মো. নজরুল ইসলাম, মহিলা সম্পাদিকা প্রেমা চৌধুরী ও নাসরিন পারভিন মিলি, দপ্তর সম্পাদক স্বপন, সদস্য সচিব সুজিত কুমার গোলদার বিমান। এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ মানবাধিকার কমিশন, বটিয়াঘাটা উপজেলা শাখার সাধারণ সম্পাদক সরদার হাফিজুর রহমানসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ ও সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তিরা।এ সময় সংগঠনের নেতৃবৃন্দ বলেন, যাত্রাশিল্পকে বাঁচিয়ে রাখতে শিল্পী, সংগঠক, প্রশাসন ও সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। ঐতিহ্যবাহী এই শিল্পের প্রসার ও শিল্পীদের কল্যাণে ভবিষ্যতেও বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হবে বলে তারা জানান।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT