খুলনা, বাংলাদেশ | ৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৩শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  কেশবপুর প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
  সুনামগঞ্জের লাউড়েরগর গ্রামে আসাদ মিয়ার ঘর থেকে ৩০০ বোতল ফেনসিডিল,ফোসকাসহ ভারতীয় পণ্য জব্দ।
  খুলনা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে KU Insiders-এর টানা ৩য় বারের মতো বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত:
  খুলনায় মাদক ও আধিপত্য বিস্তারের দ্বন্দ্বে জোড়া খুন, গ্রেপ্তার ৩
  জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে নবনিযুক্ত মন্ত্রীদের শ্রদ্ধা
  ভারতীয় মোটরসাইকেলসহ চোরাচালান চক্রের ৯ সদস্য গ্রেপ্তার
  মার্কিন সেনাবাহিনীতে যোগ দিলেন হাজীগঞ্জের জুম্মান
  ওসমানীনগরে তেলবাহী ট্রাকচাপায় শিশুসহ ৪ জন নিহত
  ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্ম গড়ে তুলতে পাইলট প্রকল্প গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর
  সড়কপথে যুক্ত হচ্ছে ভোলা, মহাসড়ক নির্মাণকাজ দ্রুত এগিয়ে নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর

কেশবপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে সংঘর্ষ, আহত ৬

[ccfic]

পরেশ দেবনাথ, বিশেষ প্রতিনিধি:যশোরের কেশবপুর উপজেলার বিদ্যানন্দকাটি ইউনিয়নের ফতেপুর গ্রামে জমি নিয়ে বিরোধের জের ধরে হামলা ও মারপিটের ঘটনা ঘটেছে। এতে একই পরিবারের ছয়জন গুরুতর আহত হয়ে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।আহতরা হলেন—মৃত আব্দুর গফুর শেখের ছেলে মনিরুজ্জামান শেখ, হাসানুজ্জামান শেখ ও আক্তারুজ্জামান, হাসানুজ্জামান শেখের স্ত্রী আসিয়া বেগম এবং মৃত আব্দুর গফুর শেখের স্ত্রী জাহিদা খাতুন।এ ঘটনায় পরিবারের সদস্য মনিরুজ্জামান বাদী হয়ে ফতেপুর গ্রামের মৃত আইয়ুব আলী শেখের ছেলে হাসান আলী শেখ ও কাসেম আলী, মৃত ইছাক আলী শেখের ছেলে ফজল আলী শেখ এবং মৃত ইনতাজ আলীর ছেলে মহাসীন আলী শেখের বিরুদ্ধে কেশবপুর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।অভিযোগ সূত্রে জানা যায়, কেশবপুর উপজেলার ফতেহপুর মৌজার ৪৬ নম্বর খতিয়ানের ২১ শতাংশ জমি নিয়ে বাদীপক্ষের সঙ্গে তাদের চাচাতো ভাই ও চাচাদের বিরোধ চলে আসছিল। যা আদালতে মামলা চলমান রয়েছে, রোববার (২৩ আগস্ট-২৬) সকালে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে অভিযুক্তরা ওই জমিতে প্রবেশ করে গাছপালা কাটতে শুরু করেন বলে অভিযোগ করা হয়েছে। এতে বাধা দিলে অভিযুক্তরা দেশীয় অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালান বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।হামলায় মনিরুজ্জামান শেখ, হাসানুজ্জামান শেখ, আক্তারুজ্জামান, আসিয়া বেগম ও জাহিদা খাতুনসহ ছয়জন আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।আহত আক্তারুজ্জামান জানান, বিরোধপূর্ণ ওই জমি নিয়ে যশোর জেলা ম্যাজিস্ট্রেট আদালত থেকে ১৪৪ ধারা জারি করা হয়েছে। পরিস্থিতির ঝুঁকিপূর্ণ হওয়ায় ১৮৮ ধারাও জারি করা হয়েছে বলে তিনি দাবি করেন।তিনি সুষ্ঠু তদন্তের মাধ্যমে হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।তবে এ ঘটনায় অভিযুক্তদের নিকট জানতে চাইলে জানান, এই জমি নিয়ে এখনো আদালতে মামলা চলমান রয়েছে, তবে অনধিকার প্রবেশের বিষয়ে জানতে চাইলে তিনি অস্বীকার করেন।কেশবপুর থানার উপপরিদর্শক সাইমুন জানান, ঘটনাস্থলে গিয়ে তদন্ত করে দেখেছি অভিযোগ সত্য। আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT